News Flash

  • Home
  • দিনের খবর
  • হাসনাবাদে তিনটি মন্দিরে রাতের অন্ধকারে দুঃসাহসির চুরি
Image

হাসনাবাদে তিনটি মন্দিরে রাতের অন্ধকারে দুঃসাহসির চুরি

উত্তর ২৪পরগনা, ১৯ জানুয়ারি (হি.স.) : চোরের হাত থেকে রেহাই নেই ভগবানের! রাজ্যের এমনই হাল। রাতের অন্ধকারে মন্দির থেকে চুরি যায় লক্ষাধিক টাকা ও সোনার গয়না। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার টাকি পৌরসভার চৌরঙ্গী মোড়ের কাছে তিনটি মন্দিরে।

জানা যায় শুক্রবার ভোর রাতে যখন সবাই শীতে ঘুমিয়ে আচ্ছন্ন ঠিক সেই সময় চৌরঙ্গী মোড়ে পরপর তিনটি মন্দির থেকে প্রায় লক্ষাধিক টাকার প্রণামি বাক্সসহ সোনার গহনা এবং পিতলের বাসন সহ বহু মূল্যবান সামগ্রী নিয়ে পালায় চোরের দল। সকাল বেলায় পুরোহিত পুজো করতে এসে মন্দিরের দরজা ভাঙ্গা অবস্থায় দেখে হাসনাবাদ থানায় খবর দেয়। এরপর ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানার পুলিশ। মন্দিরে গিয়ে তদন্ত শুরু করেছেন হাসনাবাদ থানার পুলিশ । মন্দিরের পুরোহিতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে দুষ্কৃতীদের গতিবিধি জানার চেষ্টা চলছে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top