News Flash

  • Home
  • দেশ
  • ১৯ জানুয়ারি মহারাষ্ট্রে সফর প্রধানমন্ত্রীর, যাবেন কর্ণাটক ও তামিলনাড়ুতেও
Image

১৯ জানুয়ারি মহারাষ্ট্রে সফর প্রধানমন্ত্রীর, যাবেন কর্ণাটক ও তামিলনাড়ুতেও

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৯ জানুয়ারি, শুক্রবার মহারাষ্ট্র, কর্ণাটক ও তামিলনাড়ু সফরে যাচ্ছেন। ওই দিন সকালে তিনি মহারাষ্ট্রে প্রায় দু’হাজার কোটি টাকা মূল্যের নগরোন্নয়নের কেন্দ্রীয় মিশন-এর আটটি প্রকল্পের শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় শহর এলাকায় ৯০ হাজারেরও বেশি বাড়ি প্রাপকদের হাতে তুলে দেবেন।

এরপর প্রধানমন্ত্রী কর্ণাটকের বেঙ্গালুরুতে বোয়িং ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেন্টারের উদ্বোধন এবং বোয়িং সুকন্যা কর্মসূচির সূচনা করবেন। এর লক্ষ্য হল বিমান চলাচল ক্ষেত্রে আরও বেশি মাত্রায় মেয়েদের অংশগ্রহণ সুনিশ্চিত করা। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তামিলনাড়ুর চেন্নাইয়ে খেলো ইন্ডিয়া ইউথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এই প্রথম দক্ষিণ ভারতে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top