News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাজারে প্রকাশ্যে মহিলাকে কুপিয়ে হত্যার চেষ্টা
Image

বাজারে প্রকাশ্যে মহিলাকে কুপিয়ে হত্যার চেষ্টা

আগরতলা, ১৮ জানুয়ারি: বাজারে প্রকাশ্যে মহিলাকে কুপিয়ে হত্যার চেষ্টায় জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। উদয়পুর মহকুমায় খুপিলং বাজার এলাকায় ঘটনায় গুরুতর আক্রান্ত ওই মহিলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীনে আছেন।

আক্রান্ত মহিলার স্বামীর অভিযোগ, তাঁর স্ত্রী হরিণী কন্যা জমাতিয়া (৩২) উদয়পুর মহকুমার খুপলিং বাজারে গিয়েছিলেন। বাজারে যাওয়া মাত্র শ্যামল ঘোষ নামে এক ব্যক্তি দা হাতে নিয়ে স্ত্রীর পেছনে ধাওয়া করেন। তখন হরিণী কন্যা ঘটনাস্হল থেকে পালিয়ে যেতে চেষ্টা করলেও রক্ষা পাননি। দা দিয়ে তাঁর মাথার আঘাত করে অভিযুক্ত শ্যামল ঘোষ বলে অভিযোগ। সাথে সাথে স্হানীয় মানুষ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন পরিবারের সদস্যরা। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীনে আছেন।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top