News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মেয়ে সংক্রান্ত ব্যাপারকে কেন্দ্র করে এক যুবককে মারধর করার অভিযোগ উঠেছে
Image

মেয়ে সংক্রান্ত ব্যাপারকে কেন্দ্র করে এক যুবককে মারধর করার অভিযোগ উঠেছে

ধর্মনগর, ১৮ জানুয়ারি: বৃহস্পতিবার মেয়ে সংক্রান্ত ব্যাপারকে কেন্দ্র করে ধর্মনগরের শহরের বিবিআই কমপ্লেক্সের স্টেডিয়ামে এক ধুন্দুমার মারপিট কান্ড।

ঘটনার বিবরণে জানা যায়, চন্দ্রপুর আপনজন ক্লাব এলাকার বাসিন্দা সাগর শুক্ল বৈদ্য। বর্তমানে সে এখন নয় পাড়ার সিরাম সরণীতে ভাড়া থাকে। নয়া পাড়ার মনসা বাড়ির সংলগ্ন একটি মেয়ের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তা নিয়ে ১৬ থেকে ১৭ দিন আগে সাগর রতন নামে এক ছেলেকে মারধর করেন।

আজ সকাল সাড়ে ১১ টার দিকে রতন, কৌশিক, অভি এবং আরো কিছু ছেলেকে নিয়ে বিবিআই স্টেডিয়ামের গ্যালারিতে সাগরের ওপর আক্রমণ চালায়। বাঁশ দিয়ে মারার পর যেসব জায়গা কেটে যায় সেসব জায়গায় লবন-মরিচ লাগিয়ে দেওয়া হয়। এলাকায় উপস্থিত মানুষরা এই অবস্থা দেখে ধর্মনগর থানায় খবর দেয়। তারা থানায় জানিয়েছেন যে একজন মোবাইল চোরকে ধরে মারধোর করা হচ্ছে। পুলিশ বাহিনী এসে ক্ষতবিক্ষত অবস্থায় সাগরকে প্রথমে ধর্মনগর থানায় এবং সেখান থেকে চিকিৎসার জন্য ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে প্রেরণ করে।

বর্তমানে সাগর ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। সাগর এই ঘটনার জন্য মেয়ে সংক্রান্ত ব্যাপার স্বীকার করলেও পুলিশ চোরের উপর আক্রমণ হয়েছে বলে দ্বিমত পোষণ করছে।

Releated Posts

ভোটে বাধা ও আধিকারিকদের উপর হামলা বরদাস্ত নয়: জিতেন্দ্র

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসা…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার সময়সীমা, নির্বাচন কমিশনে মথার ডেপুটেশন

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: উদয়পুরে ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দলের কর্মীদের গুলি করার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

গুলিবিদ্ধ কর্মীদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন বিজেপি সভাপতি

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: গুলিবিদ্ধ কর্মীদের দেখতে জিবি হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। হাসপাতালে আহতদের…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সফরে সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে ভারতের সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে নিউইয়র্ক সফরে যাচ্ছেন পশ্চিম ত্রিপুরার…

ByByReshmi Debnath Sep 28, 2026
Scroll to Top