News Flash

Image

আইএসএফ- এর সভা করার অনুমতি দিল আদালত

কলকাতা, ১৭ জানুয়ারি (হি.স.) : শর্ত সাপেক্ষে ধর্মতলায় আইএসএফ- এর সভা করার অনুমতি মিলল। আগামী ২১শে জানুয়ারি আইএসএফ-এর প্রতিষ্ঠা দিবস। সেদিন, ভিক্টোরিয়া হাউজের সামনে সভা কর্মসূচি করতে চায় তারা। সেই আবেদন জানিয়ে তারা আদালতের দ্বারস্থ হয়েছিল।বুধবার তাদের আবোদনে সাড়া দিল কলকাতা হাইকোর্ট। শর্তসাপেক্ষে মিলল অনুমতি। বিচারপতি প্রশ্ন করেন, ”অন্য দল সভা করতে পারলে আইএসএফ কেন নয়?’ এর পরেই বিচারপতি নির্দেশ দিলেন, ‘সমর্থক কমিয়ে, পুলিশ বাড়িয়ে ওখানেই সভা হোক’। এদিনের প্রাথমিক পর্যবেক্ষণেরপ পর এমনটাই জানালেন বিচারপতি।

উল্লেখ্য, মঙ্গলবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় নওশাদ সিদ্দিকীর দল। আইএসএফ-এর অভিযোগ ছিল , পুলিশ তাদের সভার অনুমতি দিচ্ছে না। অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি। তারপর বুধবার ছিল শুনানি। এ প্রসঙ্গে নওশাদ সিদ্দিকী জানান, ”আমরা আদালতের নির্দেশ মেনে সভা করব। আর গত বছর যে কাণ্ড ঘটানো হয়েছিল তা সম্পূর্ণরূপে ষড়যন্ত্র ছিল। তবে রাজ্য সরকার কত পুলিশ বাহিনী মোতায়েন করবে সেটা তাদের উপরেই নির্ভর করছে। আমরা কর্মীদের সংখ্যা কম করার চেষ্টা করব।”

Releated Posts

বাংলায় কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার, ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ পরিবারের

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা এলাকায় বাড়ি থেকে ১৩ বছরের এক স্কুলছাত্রীর ঝুলন্ত দেহ…

ByByNews Desk Oct 3, 2026

‘কংগ্রেসকে শক্তিশালী করতে দৃঢ়ভাবে কাজ করব’, নতুন দায়িত্বের পর অজয় রাই

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলেও দলের নির্দেশ মেনে একজন ‘নিষ্ঠাবান সৈনিক’…

ByByNews Desk Oct 3, 2026

প্রতিভা, উদ্ভাবন ও ব্যবসায়িক পরিষেবার বিশ্বকেন্দ্র হিসেবে ভারতের শক্তির কথা তুলে ধরলেন পীযূষ গয়াল

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রতিভা, উদ্ভাবন ও ব্যবসায়িক পরিষেবার ক্ষেত্রে ভারত কীভাবে বিশ্বস্তরের কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী…

ByByNews Desk Oct 3, 2026

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top