News Flash

  • Home
  • খেলা
  • লড়াই বিফলে জুটমিল পি.সি-র টানা ৫ ম্যাচে জয়ী এগিয়ে চলো
Image

লড়াই বিফলে জুটমিল পি.সি-র টানা ৫ ম্যাচে জয়ী এগিয়ে চলো

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি।। লড়াই বিফলে গেল জুটমিল প্লে সেন্টারের। জয়ের মুখ আর দেখা সম্ভব হলো না। টিসিএ পরিচালিত সদর অনুর্ধ ১৫ ক্রিকেটে বুধবার নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে এগিয়ে চলো সংঘ ৩৩ রানের ব্যবধানে হারিয়ে দিলো জুয়েলস কোচিং সেন্টারকে। টস জিতে এগিয়ে চলো সংঘ শিবির প্রথমে ব্যাট করার সিধান্ত নেয়। সুবাদে ৪০ ওভার খেলে ৮ উইকেটের বিনিময়ে দলের স্কোর দাঁড়ায় ১৬১ রানে। ব্যাট হাতে দলের পক্ষে মাহিন চৌধুরী সর্বাধিক ৫৭ রান করে। তার এই ইনিংসে ৯ টি চারের মার শামিল রয়েছে। এছাড়া ময়ুক চৌধুরী ৩৫, রাজদীপ সিনহা ২২, স্নেহাংশু রায় ২২ রান করে। অতিরিক্ত সাহেব ভরসা যোগায় ১৫ রানের। বল হাতে জুটমিলের পক্ষে দুটি করে উইকেট নেয় আয়ুশ দত্ত, গৌরব রাজ সাহা ও অভ্ৰ কান্তি মোদকরা। একটি করে উইকেট নেয় নিলেশ দাস, কৃষ ভৌমিকরা। জয়ের জন্য জুটমিলের সামনে টার্গেট দাঁড়ায় ১৬২ রানের। যাকে তাড়া করতে নেমে দল শেষ পর্যন্ত ৪০ ওভারে ১০ উইকেটের বিনিময়ে ১২৮ রানই করতে সক্ষম হয়। ব্যাটে জুটমিলের পক্ষে গৌরব রাজ সাহা উল্লেখযোগ্য মেজাজে ৫০ রান করে। এছাড়া এমডি জাফর ২০, নিলেশ দাস ১৫ রান করতে সক্ষম হলে ও বাকিরা আর কেউই ভরসা যোগাতে পারেনি। সুবাদে ৩৩ রানের ব্যবধানে ম্যাচে পরাজয় হজম করতে হয় জুটমিল প্লে সেন্টারকে। বলে এগিয়ে চলোর পক্ষে মাহিন চৌধুরী একাই ৪ টি উইকেট নেয়। এছাড়া দুটি করে উইকেট নেয় নীল দেববর্মা, চন্দ্র শান্ত গোস্বামীরা।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top