News Flash

  • Home
  • দিনের খবর
  • মণিপুরে নিরাপত্তা বাহিনীর ওপর বন্দুক-হামলা সন্দেহজনক কুকি জঙ্গিদের
Image

মণিপুরে নিরাপত্তা বাহিনীর ওপর বন্দুক-হামলা সন্দেহজনক কুকি জঙ্গিদের

ইমফল, ১৭ জানুয়ারি (হি.স.) : মণিপুরে নিরাপত্তা বাহিনীর ওপর অতৰ্কিত হামলা করেছে সন্দেহজনক সশস্ত্র কুকি জঙ্গিরা। ঘটনা আজ বুধবার ভোররাত প্রায় ৩:৪০ মিনিট নাগাদ সিকিম গ্রাম এবং ওয়াৰ্ড কানানভেঙে সংগঠিত হয়েছে।

বিশেষ সূত্ৰের খবরে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল রাত থেকে ভারত-মায়ানমার সীমান্তবর্তী অন্যান্য স্পর্শকাতর এলাকা সহ সিকিম গ্রাম এবং মোরে শহরের ৭ নম্বর ওয়াৰ্ড কানানভেঙে টহল দিচ্ছিল নিরাপত্তা বাহিনী। ভোররাত প্ৰায় ৩:৪০ মিনিট। তখন প্ৰথমে সিকিম গ্রাম এবং পরে ওয়াৰ্ড কানানভেঙে বন্দুক-হামলা চালিয়ে বসে সন্দেহজনক কুকি জঙ্গিরা। গুলির পাল্টা জবাব গুলিতেই দেয় নিরাপত্তা বাহিনী। প্রায় দু-ঘণ্টা ধরে চলে গোলাগুলি।

সূত্ৰের দাবি, জঙ্গিদের অতর্কিত হামলায় নিরাপত্তা বাহিনীর এক জওয়ান আহত হয়েছেন। আহত হয়েছে কয়েজন বন্দুকধারী জঙ্গিও। তবে জওয়ান এবং জঙ্গিদের আহত সংক্রান্ত ঘটনার খবর সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি। জানা গেছে, নিরাপত্তা বাহিনী দুটি এলাকাকে ঘিরে হামলাকারী জঙ্গিদের ধরতে চিরুণী তালাশি চালিয়েছে।

Releated Posts

ভবানীপুর ভোটের ফল চ্যালেঞ্জ: মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস) : দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় সমস্ত…

ByBySandeep Biswas Jun 23, 2026

সবুজ সামুদ্রিক উন্নয়নের মডেল হয়ে উঠেছে ভিওসি বন্দর: সর্বানন্দ সোনোয়াল

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): টেকসই সামুদ্রিক উন্নয়ন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং কার্বন নিঃসরণ হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ৯০ শতাংশ কর্মী এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন: সৌগত রায়

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘আসল’ সংগঠনকে কেন্দ্র করে চলা রাজনৈতিক বিতর্কের মাঝেই দলের সাংসদ সৌগত রায়…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ‘আসল’ ওয়ার্কিং কমিটির দাবি, নির্বাচন কমিশনকে চিঠি মমতা-অনুগামী শিবিরের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) মমতা বন্দ্যোপাধ্যায়-অনুগামী গোষ্ঠী নির্বাচন কমিশনের (ইসিআই) কাছে দলের ‘আসল’ জাতীয় ওয়ার্কিং…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top