News Flash

  • Home
  • দেশ
  • বিজেপি এখন জনগণের দলে পরিণত হয়েছে : প্রধানমন্ত্রী মোদী
Image

বিজেপি এখন জনগণের দলে পরিণত হয়েছে : প্রধানমন্ত্রী মোদী

এর্নাকুলাম, ১৭ জানুয়ারি (হি.স.): প্রতিকূল পরিস্থিতিতেও প্রজন্মের পর প্রজন্ম ধরে বিজেপির পতাকা উঁচু করে রেখেছেন বিজেপি কর্মীরা। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, বিজেপি এখন জনগণের দলে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী তথা শীর্ষ বিজেপি নেতা নরেন্দ্র মোদী বুধবার কেরলের এর্নাকুলামে শক্তিকেন্দ্র ইনচার্জ সম্মেলনে যোগ দেন। এই সম্মেলনের বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেছেন, “কেরলের মানুষের ভালবাসা এবং সমর্থন আমাকে অনুপ্রাণিত করে। আজ এর আগে প্রভু গুরুভায়ুরাপ্পানের আশীর্বাদ পেতে গুরুভায়ুর মন্দির পরিদর্শন করেছি আমি এবং মন্দিরের বাইরে হাজার হাজার মানুষ আমাকে তাঁদের আশীর্বাদ জানাতে জড়ো হয়েছিলেন।”

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “বিজেপি এখন জনগণের দলে পরিণত হয়েছে। বিজেপিই একমাত্র দল, যে দলের দ্রুত উন্নয়নের ট্র্যাক রেকর্ড এবং ভবিষ্যতের জন্য একটি স্বচ্ছ দৃষ্টিভঙ্গি রয়েছে। দরিদ্র, মহিলা, যুবক এবং কৃষক এই চারটি শ্রেণী যাদের ক্ষমতায়ন একটি বিকশিত ভারতের ভীত স্থাপন করবে। শুধুমাত্র বিজেপিই দরিদ্র, মহিলা, যুবক এবং কৃষকদের কল্যাণকে অগ্রাধিকার দেয়।” মোদী বলেছেন, “বিজেপির স্বচ্ছ নীতির ইতিবাচক ফলাফল স্পষ্টভাবে দৃশ্যমান। সাম্প্রতিক রিপোর্টে দেখা গিয়েছে, মাত্র ৯ বছরে ২৫ কোটির বেশি মানুষ দারিদ্র্যতা থেকে বেরিয়ে এসেছেন। অথচ পাঁচ দশক ধরে কংগ্রেস শুধু ‘গরিবি হটাও’ স্লোগান দিয়েছে।”

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top