News Flash

  • Home
  • খেলা
  • কর্নেলকে ১০ উইকেটে হারিয়ে জয়ে ফিরল এ.ডি নগর প্লে সেন্টার
Image

কর্নেলকে ১০ উইকেটে হারিয়ে জয়ে ফিরল এ.ডি নগর প্লে সেন্টার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি।। কর্নেলের স্বল্প রানকে অনায়াসেই হাসিল করে নিলো এডি নগর। সদর অনুর্ধ ১৫ ক্রিকেটে নেপকো মাঠে ঘটলো এই ঘটনা। টস জিতে কর্নেল শিবির প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তবে এই সিদ্ধান্তকে কাজেই লাগাতে দিলো না এডি নগরের বোলাররা। এডি নগরের বিষাক্ত বোলিংয়ের সামনে রীতিমতো অসহায় ভাবে আত্মসমর্পন করে বসে কর্নেলের ব্যাটসম্যানরা। ২২.৪ ওভার খেলে সব উইকেটের বিনিময়ে কর্নেল দলের স্কোর দাঁড়ায় বহু কষ্টে ৪৩ রান। এর মধ্যে শতভিক ঘোষই ২৩ রান করতে সক্ষম হয় কর্নেলের পক্ষে। এছাড়া আর একজন ব্যাটসম্যান ও দাঁড়াতে পারেনি ২২ গজে। বল হাতে এডি নগরের হয়ে তিনটি করে উইকেট নেয় দেবজিত সরকার, কিষান সরকার ও তীর্থ চক্রবর্তীরা। লক্ষ্যমাত্রা মাত্র ৪৪ রানের। যাকে তাড়া করতে এডি নগর দল ৮.৫ ওভারেই কোনো উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান হাসিল করে নেয়। বিজয়ী দলের হয়ে স্নেহাল দত্ত ১৪ এবং রাকিব মিয়া অপরাজিত ২৯ রান করে দলকে এই সফলতা এনে দিতে সক্ষম হলো।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top