News Flash

Image

এনএফ রেলের আরপিএফ-এর হাতে উদ্ধার ১৭ জন নাবালক, গ্রেফতার এক পাচারকারী

আরপিএফ-এর মেরি সহেলি টিম কর্তৃক ট্রেনে একা ভ্রমণকারী মহিলাদের সহায়তা প্রদান

গুয়াহাটি১৭ জানুয়ারি (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ের অধীন আরপিএফ ৯ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ট্রেন ও স্টেশনে তল্লাশি অভিযান চালিয়ে এক পাচারকারীকে গ্রেফতারের পাশাপাশি ১৭ জন নাবালক-নাবালিকাকে উদ্ধার করেছে৷

আজ বুধবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এ সম্পর্কে তথ্য দিয়ে জানান, ২০২৩-এর ডিসেম্বরে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন রেলওয়ে সুরক্ষা বাহিনী মোট ৪৩ জন নাবালক এবং তিনজন মহিলাকে উদ্ধার করে নিরাপদ হেফাজতের জন্য সংশ্লিষ্ট চাইল্ড লাইন / এনজিও, অভিভাবক এবং জিআরপি-এর হাতে তুলে দিয়েছে।

এছাড়া গতকাল ১৬ জানুয়ারি আরপিএফ কর্মীরা জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশন থেকে পলাতক এক নাবালিকা মেয়েকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। একই দিন নিউ বঙাইগাঁও রেলওয়ে স্টেশন থেকে পলাতক এক নাবালিকাকে উদ্ধার করেছে আরপিএফ। উদ্ধারকৃত উভয় নাবালিকাকে তাদের নিরাপদ হেফাজতের জন্য জলপাইগুড়ি এবং বঙাইগাঁওয়ের শিশু কল্যাণ কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে।

তিনি জানান, ৯ জানুয়ারি কাটিহারের বাল বাঁচাও আন্দোলন নামের এক সংগঠনের সদস্যদের সাথে কিশানগঞ্জের আরপিএফ টিম কিষাণগঞ্জ রেলওয়ে স্টেশনে তল্লাশি অভিযান চালিয়ে ছয় নাবালককে উদ্ধার করে এবং এক মানব পাচারকারীকে আটক করেছে। পরে উদ্ধারকৃত নাবালক এবং পাচারকারীকে হেফাজতে নিয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কিশাণগঞ্জের জিআরপি থানার ওসির হাতে তুলে দেওয়া হয়।

তাছাড়া, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের ‘মেরি সহেলি’-র আরপিএফ টিম ট্রেনে একা ভ্রমণকারী মহিলা যাত্রীদের সহায়তা করে চলছে। ২০২৩ বর্ষের ডিসেম্বর মাসে আরপিএফ-এর এই দল প্রায় ১,৯৫৮ জন মহিলা যাত্রীকে সহায়তা করেছে। ট্রেন এবং রেলওয়ে চত্বরে যত্ন ও সুরক্ষার প্রয়োজন, এমন শিশুদের দেখা গেলে ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরপিএফ রেল যাত্রীদের সুরক্ষায় অপরাধীদের বিরুদ্ধে নিরলস লড়াই চালিয়ে যাচ্ছে, মানব পাচারের সাথে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের পাশাপাশি সন্দেহজনকভাবে শিশুদের চলাচল, একা ভ্রমণ, যথাযথ অভিভাবক ছাড়া শিশু ইত্যাদির জন্য সতর্ক থাকে, জানান উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top