News Flash

  • Home
  • দিনের খবর
  • শ্রদ্ধার সঙ্গে তিরুভাল্লুভারের বার্তা স্মরণ অমিত শাহর
Image

শ্রদ্ধার সঙ্গে তিরুভাল্লুভারের বার্তা স্মরণ অমিত শাহর

কলকাতা, ১৬ জানুয়ারি (হি.স.): তিরুভাল্লুভার দিবসে শুভেচ্ছা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মঙ্গলবার অমিতবাবু এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “তিরুভাল্লুভার দিবসে শুভেচ্ছা। বিচক্ষণ কবি ও দার্শনিকের উত্তরাধিকার যুগে যুগে একটি নিরপেক্ষ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য মানব প্রকৃতিতে দেবত্বকে অনুপ্রাণিত করেছে। আজ, এটি ভারতের সাংস্কৃতিক জ্ঞানের প্রমাণ হিসাবে বিবেচিত হয়। তিরুভাল্লুভারের বার্তা খোদাই করা তিরুক্কুরাল বিশ্ব কল্যাণের জন্য আমাদের বার্তা। এটি আমাদের পথপ্রদর্শণের আলো হয়ে থাকবে।”

প্রসঙ্গত, প্রচলিত বিশ্বাস অনুসারে, তিরুভাল্লুভার ময়লাপুরে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর স্ত্রী বাসুকী ছিলেন সাধ্বী ও ধর্মপ্রাণা নারী এবং আদর্শ পত্নী। তিনি তাঁর স্বামীর আদেশ অমান্য করতেন না; বিনা প্রশ্নে মেনে চলতেন। তিরুবল্লুবর দেখিয়েছিলেন যে, মানুষ তাঁর পবিত্রতা বজায় রেখেও গৃহস্থজীবন যাপন করতে পারেন। তিনি বলতেন দিব্য জীবনযাপনের জন্য গৃহত্যাগ করে সন্ন্যাসী হওয়ার প্রয়োজন নেই। তাঁর বাণী গ্রন্থিত হয়েছে তিরুক্কুরল নামক বইটিতে।তামিল পঞ্জিকা তার সময় থেকেই গণনা করা হয় এবং তার নাম অনুসারে এই পঞ্জিকাকে বলা হয় তিরুবল্লুবর আন্দু (বছর)।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top