News Flash

  • Home
  • দিনের খবর
  • পথকুকুরকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু জলপাইগুড়ির পুলিশ আধিকারিকের
Image

পথকুকুরকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু জলপাইগুড়ির পুলিশ আধিকারিকের

জলপাইগুড়ি, ১৬ জানুয়ারি (হি.স.): মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল জলপাইগুড়ির এক পুলিশ আধিকারিকের। মঙ্গলবার সকালে মাস্টার প্যারেডে যোগ দিতে বাইকে চড়ে পুলিশ লাইনে যাচ্ছিলেন জলপাইগুড়ির মনিটারিং সেলের ওসি করুণকান্ত রায়। একেই ভোরবেলা, তার উপর চারপাশ ঘন কুয়াশা ঢাকা। এমন সময় সদর হাসপাতালের কাছে একটি পথকুকুরকে বাঁচাতে গিয়ে তাঁর বাইকটি ডিভাইডারে ধাক্কা দেয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। দুর্ঘটনায় এভাবে সহকর্মীকে হারিয়ে মুষড়ে পড়েছে জেলার পুলিশ মহল।

দু দিন ধরে রাজ্যজুড়ে ঘন কুয়াশার দাপট। যার জেরে পরিবহণ ব্যাহত। পথেঘাটে গাড়ি থেকে ট্রেন চলাচল এমনকী উড়ান পরিষেবাও ব্যাহত হচ্ছে। রোদের দেখা নেই। মঙ্গলবারও এমনই আবহাওয়া ছিল। সেই অবস্থায় মাস্টার প্যারেডে যোগ দিতে যাচ্ছিলেন ওসি করুণাকান্ত রায়। সদর হাসপাতালের কাছে একটি পথকুকুর চলে আসে তাঁর বাইকের সামনে। দেখতে পাওয়ামাত্রই ওসি তাকে বাঁচাতে চেয়ে বাইকের চাকা ঘুরিয়ে দেন। আর তাতেই ঘটে বিপত্তি।

ওসির বাইক ধাক্কা দেয় পাশের একটি ডিভাইডারে। তাতে গুরুতর জখম হন তিনি। সেখান থেকে সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসকরা ওসি করুণাকান্ত রায়কে মৃত বলে ঘোষণা করেন।

দুঃসংবাদ পৌঁছতেই শোকের ছায়া জেলা পুলিশ মহলে। তাঁর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। খবর পাঠানো হয় পরিবারেও।

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top