News Flash

  • Home
  • দিনের খবর
  • বাগডোগরায় পরপর তিনটি গাড়ির সংঘর্ষ, জখম পুলিশের এএসআই
Image

বাগডোগরায় পরপর তিনটি গাড়ির সংঘর্ষ, জখম পুলিশের এএসআই

বাগডোগরা, ১৫ জানুয়ারি(হি.স.) : শিলিগুড়ির বাগডোগরা বিহারমোড় সংলগ্ন রেলের ওভারব্রিজের ওপরে পরপর তিনটি গাড়ির সংঘর্ষে জখম পুলিশের এএসআই। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার।

জানা গেছে, পথ দুর্ঘটনার জখম হন কর্ণঝোরার রিজার্ভ অফিসের এএসআই তপন সিংহ(৫৬)। এদিন দুপুরে বাগডোগরা বিহারমোড় সংলগ্ন রেলের ওভারব্রিজের ওপরে প্রথমে তপনের গাড়ির সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগে এরপরেই আরও একটি গাড়িতে ধাক্কা লাগে। মোট ৩টি গাড়ির সংঘর্ষে হয়। ঘটনাস্থলে বাগডোগরা থানার পুলিশ এবং ট্রাফিক পুলিশের কর্মীরা পৌঁছে তপনবাবুকে উদ্ধার করে। তাঁর বাঁ চোখে আঘাত লেগেছে। বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।পরবর্তীতে তিনটি গাড়িকে থানায় নিয়ে যায়।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top