News Flash

  • Home
  • খেলা
  • উদয়পুরের ফ্লাওয়ার্স ক্লাবে মনোমোহন ও কমলা দাস স্মৃতি প্রাইজমানি ভলিবল সম্পন্ন
Image

উদয়পুরের ফ্লাওয়ার্স ক্লাবে মনোমোহন ও কমলা দাস স্মৃতি প্রাইজমানি ভলিবল সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি।।  ৬ষ্ঠ বর্ষ মনোমোহন দাস এবং প্রথম বর্ষ কমলা দাস ওপেন প্রাইজমানি নক আউট ভলিবল প্রতিযোগিতায় এ বছর পুরুষ বিভাগে ২০ টি দল এবং মহিলা বিভাগে ১০ টি দল বিভিন্ন স্থান থেকে এমনকি আসাম রাজ‍্য থেকে পুরুষ এবং মহিলা বিভাগে ২ টি দল প্রতিযোগিতায় নামে । এর মধ্যে মহিলা দলটি ফাইনালে  খেলে অপর ফাইনালিস্ট দল বেলাবর ভলিবল পি সির  সঙ্গে যা আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ।যাতে চ‍্যামপিয়ন হয়  বেলাবর এবং রানার্স হয় আসাম উইমেন ভলিবল ক্লাব। পুরুষ বিভাগের ফাইনাল খেলাও হয়  রাতে । পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বিশালগড় বি দল এবং রানার্স আপ হয়েছে বিশালগড় এ দল। এবারের  প্রতিযোগিতায় প্রাইজমানি হিসাবে দেওয়া হয়  পুরুষ বিভাগের বিজয়ী দলকে ৩১ হাজার টাকা এবং সুদৃশ্য কাপ । বিজিত দলকে ২১ হাজার টাকা এবং সুদৃশ্য কাপ । মহিলা বিভাগে বিজয়ী দলকে  ১২ হাজার টাকা এবং কাপ । বিজিত দলকে  ৭ হাজার টাকা এবং কাপ । তাছাড়াও  মহিলা এবং পুরুষ বিভাগের বেষ্ট খেলোয়াড়দের  ৩০০০ এবং ২০০০ টাকার প্রাইজমানি দেওয়া হয় । এছাড়া রাইজিং দুই জন খেলোয়াড়কেও পুরুস্কার দেওয়া হয় তাদের সাফল্যর জন্য  । এরা হল অনুপ্রমা দাস এবং আকাঙ্ক্ষা ঘোষ। এছাড়া, কমল সাহা, ফ্লাওয়ার্স ক্লাবের সচিব এবং প্রাক্তন ভলিবল খেলোয়াড়দেরও সংবর্ধনা জানানো হয়েছে। এই জাকজমক পূর্ণ টুর্নামেন্টে  প্রতিদিন অসংখ্য দর্শক খেলা দেখতে হাজির থেকে খেলা উপভোগ করেন । উদয়পুরের    ফ্লাওয়ার্স ক্লাব এর জন্য কৃতিত্বের দাবি রাখে । খেলা শেষে মাঠেই এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। ফ্লাওয়ার্স ক্লাবের পাশাপাশি পৃষ্ঠপোষক ভবতোষ দাসও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top