News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়া অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে জয়ী আমজাদনগর ও ইংলিশ মিডিয়াম স্কুল 
Image

বিলোনিয়া অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে জয়ী আমজাদনগর ও ইংলিশ মিডিয়াম স্কুল 

ক্রীড়া প্রতিনিধি আগরতলা, ১২ জানুয়ারি।। বিলোনিয়া অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার অনুষ্ঠিত হয় দুটি ম্যাচ। আর এই ম্যাচ দুটিতে জয় পেল বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুল এবং আমজাদ নগর স্কুল। এদিন বিলোনিয়া ইংলিশ মিডিয়াম ৭২ রানে পরাজিত করে পূর্ব কালাবাড়িয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে। এই ম্যাচে ইংলিশ মিডিয়াম প্রথমে ব্যাট করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩৮ রান। ইনিংসের দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করে দীপ্তনু পাল।  পূর্ব কলাবাড়িয়ার বোলারদের মধ্যে সর্বাধিক তিনটি উইকেট নেয় নারায়ন আচার্য। জবাবে জয়ের জন্য ১৫৯ রানের টার্গেট নিয়ে পূর্ব কলাবাড়িয়া স্কুল ব্যাট করতে নেমে মাত্র ৬৬ রানে অলআউটের শিকার। দুই দলের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেয় তপন ঘোষ ও আয়ুস পাল। দিনের অপর ম্যাচে আমজাদনগর ৫ উইকেটে পরাজিত করে আর্য কলোনী স্কুলকে। এই ম্যাচে আর্য কলোনী প্রথমে ব্যাট করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে তুলে ১২৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করে শুভম রায়। আমজাদ নগরের বোলারদের মধ্যে সরজাদ হোসেন হৃদয় মাত্র ১৭ রান দিয়ে একা তুলে নেয় পাঁচটি উইকেট। জবাবে আমজাদ নগর ব্যাট করতে নেমে পাঁচজন ব্যাটসম্যান কে হারিয়ে ১৩১ রান তুলে ম্যাচ থেকে জয় ছিনিয়ে নেয়। সজদ হোসেনের অপরাজিত ৫০ ও আকাশ হুসেনের অপরাজিত ৪৫ রানের সাহায্যেই এদিন সহজ জয় পেল আমজাদ নগর।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top