News Flash

  • Home
  • দিনের খবর
  • জঙ্গল সাফারি যাওয়ার পথে দুর্ঘটনায় জখম ৫ পর্যটক-সহ গাড়িচালক
Image

জঙ্গল সাফারি যাওয়ার পথে দুর্ঘটনায় জখম ৫ পর্যটক-সহ গাড়িচালক

জলপাইগুড়ি, ১১ জানুয়ারি (হি.স.) : বৃহস্পতিবার সকালে জঙ্গল সাফারি যাওয়ার পথে মেটেলির বাতাবাড়িতে জখম হয়েছেন ৫ পর্যটক-সহ গাড়িচালক।

ছোট গাড়িতে করে জঙ্গল সাফারি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জখম হলেন ৫ পর্যটক-সহ গাড়িচালক। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে মালবাজারের মেটেলির চালসা ৩১ নম্বর জাতীয় সড়কের বাতাবাড়ি দিঘিরপাড় সংলগ্ন এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের অনুমান, সম্ভবত কুয়াশার কারণে দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে। মূর্তি এলাকার একটি বেসরকারি রিসর্ট থেকে তমলুকের ৫ পর্যটক লাটাগুড়ির দিকে যাচ্ছিলেন। জাতীয় সড়কে দাঁড়ানো একটি ট্রাক্টরের সঙ্গে তাঁদের গাড়ির ধাক্কা লাগে। ধাক্কায় ছোট গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

গাড়ির চালক-সহ পাঁচ পর্যটক জখম হন। খবর পেয়ে মেটেলি থানার পুলিস এসে ট্রাক্টর ও গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়। জখম পর্যটকদের ও গাড়িচালককে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top