News Flash

  • Home
  • দেশ
  • ভারতকে স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ স্তম্ভ, বিশ্বস্ত বন্ধু হিসাবে দেখে বিশ্ব : প্রধানমন্ত্রী
Image

ভারতকে স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ স্তম্ভ, বিশ্বস্ত বন্ধু হিসাবে দেখে বিশ্ব : প্রধানমন্ত্রী

গান্ধীনগর, ১০ জানুয়ারি (হি.স.): ভারতকে স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ স্তম্ভ, বিশ্বস্ত বন্ধু হিসাবে দেখে বিশ্ব। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট ২০২৪-এ প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ভারতকে স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে দেখে বিশ্ব। ভারত এমন এক বন্ধু যাকে বিশ্বাস করা যেতে পারে, একজন অংশীদার যে মানুষ-কেন্দ্রিক উন্নয়নে বিশ্বাস করে, এমন একটি কণ্ঠস্বর যে ভালোতে বিশ্বাস করে এবং গ্লোবাল সাউথের জন্য একটি কণ্ঠস্বর।” গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দির সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রে ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট ২০২৪-এ প্রধানমন্ত্রী বলেছেন, “দ্রুত পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায়, ভারত ‘বিশ্বমিত্র’ হওয়ার জন্য গর্বিত। ভারত বিশ্বকে আশ্বাস দিয়েছে যে আমরা লক্ষ্য এবং প্রাপ্তি অর্জন করতে পারি। বৈশ্বিক মঙ্গলের জন্য, ভারতের প্রতিশ্রুতি, বিশ্বাস, প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রম বিশ্বকে আরও সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করছে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “বিগত ২০ বছরে ভাইব্রেন্ট গুজরাট শীর্ষ সম্মেলন নতুন ধারণার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করেছে এবং বিনিয়োগ ও রিটার্নের জন্য নতুন পথ খুলে দিয়েছে। ২০২৪ সালের থিম হল ‘ভবিষ্যতের প্রবেশদ্বার’। শুধুমাত্র আমাদের প্রচেষ্টা এবং অঙ্গীকার দিয়েই একবিংশ শতাব্দীর ভবিষ্যৎ প্রাণবন্ত হবে। নিজস্ব জি-২০ সভাপতিত্বের সময়, বিশ্বব্যাপী ভবিষ্যতের জন্য একটি রোডম্যাপ দিয়েছিল ভারত। এখন আমরা সেই দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যেতে চাই।” মোদীর কথায়, “এখন ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি, যেখানে ১০ বছর আগে ভারত ছিল একাদশতম অবস্থানে। এখন বিশ্বের প্রতিটি বড় রেটিং এজেন্সি অনুমান করে যে আগামী কয়েক বছরে ভারত বিশ্বের শীর্ষ তিন অর্থনীতির মধ্যে থাকবে। এমন এক সময়ে যখন পৃথিবী নানা অনিশ্চয়তায় ঘেরা। তখন ভারত বিশ্বে আস্থার নতুন রশ্মি হিসেবে আবির্ভূত হয়েছে।”

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top