News Flash

  • Home
  • দেশ
  • প্রয়াত বিজেপি বিধায়ককে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রী যোগীর
Image

প্রয়াত বিজেপি বিধায়ককে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রী যোগীর

শাহজাহানপুর, ১০ জানুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রয়াত বিজেপি বিধায়ককে শ্রদ্ধা নিবেদন করেছেন। গত ৫ জানুয়ারি বিজেপি বিধায়ক মানবেন্দ্র সিং-এর জীবনাবসান হয়। বুধবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর পৈত্রিক ভিটে ঢাকিয়া পারভেজপুরে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানান। মানবেন্দ্র সিং-এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে তাঁকে আবেগঘন শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।

যোগী আদিত্যনাথ প্রয়াত বিজেপি বিধায়কের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের সম্ভাব্য সবরকম সাহায্যের আশ্বাস দেন। যোগী এদিন প্রয়াত বিধায়কের বড় ছেলে অরবিন্দ সিং-য়ের সঙ্গেও দেখা করেন। মুখ্যমন্ত্রী জানান, বিধায়ক মানবেন্দ্র সিং আমাদের পরিবারের সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে বিজেপি পরিবারের এক অপূরণীয় ক্ষতি হয়েছে। মুখ্যমন্ত্রীকে তাঁদের মধ্যে দেখে চোখের জল ধরে রাখতে পারেননি পরিবারের সদস্যরাও। মুখ্যমন্ত্রী তাঁদের সান্ত্বনা দেন। প্রায় ৩০ মিনিট সেখানে থাকার পর মুখ্যমন্ত্রী যোগী বেরেলির উদ্দেশ্যে রওনা দেন। মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গ্রামে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। যোগীর আগমনের কারণে এদিন সেখানে উপস্থিত ছিলেন জেলার সকল জনপ্রতিনিধি ও বিজেপির আধিকারিকরা।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top