News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিপুল পরিমাণ নেশা সামগ্রী সহ বিভিন্ন নিষিদ্ধ  সামগ্রী উদ্ধার সীমান্তরক্ষী বাহিনীর হাতে
Image

বিপুল পরিমাণ নেশা সামগ্রী সহ বিভিন্ন নিষিদ্ধ  সামগ্রী উদ্ধার সীমান্তরক্ষী বাহিনীর হাতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৯ জানুয়ারি : সীমান্ত এলাকায় পাচার বাণিজ্য রোধে বড়সড় সাফল্য পেল বিএসএফ জওয়ানরা।  সোমবার  রাতে  ৭৮০০ টি ইয়াবা ট্যাবলেট আটক করতে সফল হয়েছে বিএসএফ জওয়ানরা৷ যার বাজার মূল্য আনুমানিক ৩৯ লাখ টাকা।  ইয়াবা ট্যাবলেট  ছাড়াও ৬ টি গবাদি পশু  এবং ৬২০ কেজি চিনি ও অন্যান্য নিষিদ্ধ জিনিসপত্র জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য ৫০,৭৪,০৭০ টাকা।

 বিএসএফ জওয়ান আগরতলা এবং সোনামুড়া থানার সাথে যৌথ অভিযানে সোনামুড়ার সিপাহীজলা থানার অধীনে কুলুবাড়ি (কাজিটিলা) গ্রামে অবস্থিত একটি সন্দেহভাজন বাড়িতে তল্লাশি চালিয়েছে। সেখানেই ৩৯ প্যাকেটে মোট ৭৮০০ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ।  পাশাপাশি সন্দেহজনকভাবে একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি সীমান্ত এলাকায় পাচার চক্রের সাথে জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

Releated Posts

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি উপলক্ষে গাঙ্গাইল রোডে স্বচ্ছ ভারত অভিযান

আগরতলা, ১৬ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক ও…

ByByReshmi Debnath Jun 16, 2026

৩২ লক্ষ টাকার জলাশয় সংস্কার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, সরেজমিনে পরিদর্শনে মৎস্য দপ্তর

আগরতলা, ১৬ জুন : উনকোটি জেলার ফটিকরায় বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়ির বলাইবাজার এলাকায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে জলাশয় সংস্কার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top