News Flash

  • Home
  • প্রধান খবর
  • নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে চলছে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন- ৯৩ জন প্রার্থীর ভাগ্য ১,৪১,১২৪ জন ভোটারের হাতে
Image

নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে চলছে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন- ৯৩ জন প্রার্থীর ভাগ্য ১,৪১,১২৪ জন ভোটারের হাতে

– ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ছয় বিজেপি প্রার্থী

হাফলং (অসম), ৮ জানুয়ারি (হি.স.) : নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সম্পূর্ণ শান্তিতে আজ সোমবার সকাল ৮:০০টা শুরু হয়েছে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন। ভোটদান চলবে বিকাল ৪:০০টা পর্যন্ত। যদি কোনও কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করতে হয়, তা-হলে তা হবে ১০ জানুয়ারি। ১২ জানুয়ারি সকাল ৮.০০টা থেকে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ২২টি আসনের জন্য ভোট গণনা শুরু হবে। এদিনই ফলাফল ঘোষণা হয়ে যাবে।

ডিমা হাসাওয়ের জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার সীমান্ত কুমার দাস এ তথ্য দিয়ে জানান, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মোট ২৮টি আসন। এর মধ্যে ছয়টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছয়জন বিজেপি প্রার্থী বিজয়ী হয়েছেন। এই ছয়টি আসনে কংগ্রেস, বিজেপি এবং নির্দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে কংগ্রেস প্রার্থী এবং এক নির্দল প্রার্থী তাঁদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ায় ছয় বিজেপি প্ৰাৰ্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত হয়েছে। ২৮ আসনের মধ্যে ছয় আসন ছাড়া আজ ভোটদান হচ্ছে ২২ আসনে।

তিনি জানান, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মোট ভোটারের সংখ্যা ১,৪১,১২৪। মোট ভোটকেন্দ্র ২৮০টি৷ এর মধ্যে, ১০০টি সংবেদনশীল এবং ২৭টি অত্যন্ত সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। পার্বত্য পরিষদের নির্বাচনে মোট ৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলাশাসক জানান, সুষ্ঠু ও অবাধ ভোটগ্রহণের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা, মাইক্রো পর্যবেক্ষক মোতায়েনের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা সংস্থাপন করা হয়েছে।

প্রসঙ্গত, হামরি, হারাঙ্গাজাও, গুঞ্জুং, হাজাডিসা, পূর্ব মাইবাং এবং পশ্চিম মাইবাং আসনে কংগ্রেস প্রার্থী যথাক্রমে দরথাং থাওসেন, পপিল হোজাই, জয়থন লংমাইলাই, রূপিনাথ সেংইয়ং, তাপস থাওসেন এবং ধীরাজ লাংথাসা তাঁদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ায় ওই ছয় কেন্দ্ৰে বিজেপি প্রার্থী যথাক্ৰমে মনজিৎ নাইডিং, আমেন্দু হোজাই, নজিৎ কেম্প্রাই, প্রজিৎ হোজাই, মোহিত হোজাই এবং মনজয় লাংথাসা বিনা প্রতিদ্বন্দিতায় জয় নিশ্চিত করেছেন।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top