News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একই রাতে ১০টি গবাদি পশু চুরির ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য
Image

একই রাতে ১০টি গবাদি পশু চুরির ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৮ জানুয়ারি : গবাদি পশু চুরির ঘটনা রাজ্যজুড়ে বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন এলাকা থেকে এই গবাদি পশু চুরির ঘটনা উঠে আসছে। বিশেষ করে সীমান্ত লাগোয়া এলাকায় এই চুরির মাত্রা অত্যাধিকভাবে বৃদ্ধি পেয়েছে। রবিবার রাতে চম্পকনগর এলাকা থেকে ১০টি গবাদি পশু চুরির অভিযোগ লিপিবদ্ধ হয়েছে। এদিন চম্পকনগরের বেশ কয়েকজন গৃহস্থের বাড়ি থেকে এই গবাদি পশুগুলিকে রাতের আঁধারে চুরি করে নিয়ে গেছে চোরের দল। একই রাতে ১০ টি গবাদি পশু চুরির ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।

গৃহস্থরা জানিয়েছেন, গতকাল রাতে গবাদি পশুগুলিকে সঠিক জায়গায় রেখে তারা ঘুমাতে যান। সকালে উঠে দেখতে পেয়েছেন গবাদিপশুগুলি যথাস্থানে নেই। বহু খোঁজাখুঁজির পরেও গরুগুলিকে না পেয়ে তারা থানার দ্বারস্থ হয়েছেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এই গবাদি পশু লালনপালন করেই তারা তাদের পরিবার প্রতিপালন করেন। তাই এই গবাদি পশুগুলিকে যেন পুলিশ উদ্ধার করে তার দাবী জানিয়েছেন এলাকাবাসীরা। এই চুরির ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top