News Flash

  • Home
  • প্রধান খবর
  • দণ্ডিতদের মুক্তি দেওয়ার ক্ষমতা নেই গুজরাট সরকারের, সুপ্রিম কোর্টে বড় জয় বিলকিসের
Image

দণ্ডিতদের মুক্তি দেওয়ার ক্ষমতা নেই গুজরাট সরকারের, সুপ্রিম কোর্টে বড় জয় বিলকিসের

নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): বিলকিস বানো গণধর্ষণ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল গুজরাট সরকার। সোমবার শীর্ষ আদালত জানিয়ে দিল, ১১ জন দণ্ডিতকে যে আগাম মুক্তি দিয়েছে, গুজরাট সরকারের হাতে সেই ক্ষমতা নেই। ২০০২ সালের গুজরাট হিংসার ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে বিলকিস বানোর পরিবারের ৭ সদস্যকে হত্যা করার ঘটনাও। গণধর্ষণ করা হয়েছিল বিলকিস বানোকে। এই ঘটনায় দোষী ১১ জনকে যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরে আবার গুজরাট সরকার তাদের মুক্তি দেয়। সেই নির্দেশের বিরুদ্ধেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন বিলকিস বানো নিজে।

বিলকিস বানোর ১১ জন ধর্ষকের সময়ের আগেই মুক্তিকে চ্যালেঞ্জ করে হওয়া সেই মামলারই সোমবার রায় দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিভি নাগরত্নের নেতৃত্বাধীন দুই বিচারপতির বেঞ্চ রায় শোনাল। বেঞ্চের আরেক বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া। গত ১২ অক্টোবর এই মামলার রায়দান স্থগিত রেখেছিল নাগরত্নের বেঞ্চ। ধর্ষকদের মুক্তিকে চ্যালেঞ্জ করে দু’টি পৃথক মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। একটি মামলা করেছিলেন বিলকিস নিজে। অপর মামলা করেন সিপিআইএম নেতা সুভাষিণী আলি, সাংবাদিক রেবতী লাল-সহ কয়েকজন। সোমবার শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, ১১ জন ধর্ষককে সময়ের আগে দেওয়া যাবে না। গুজরাট সরকারের হাতে সেই ক্ষমতা নেই। গুজরাট সরকারের নির্দেশে আপাতত স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। গুজরাট সরকার ক্ষমতার অপব্যবহার করেছে বলেও অভিমত সুপ্রিম কোর্টের।

Releated Posts

মোদি-ট্রাম্প বৈঠক সম্পর্কোন্নয়নের ইতিবাচক সূচনা, তবে আস্থা পুনর্গঠনই হবে মূল চাবিকাঠি

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক…

ByByNews Desk Jun 18, 2026

ফ্রান্সে তৈরি হচ্ছে প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির, উদ্বোধন সেপ্টেম্বরে

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দেশটির প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরা…

ByByNews Desk Jun 18, 2026

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top