News Flash

  • Home
  • দিনের খবর
  • মায়ানমারে আলফা (আই) ক্যাম্পে ড্রোন হামলা, জখম দুই ক্যাডার
Image

মায়ানমারে আলফা (আই) ক্যাম্পে ড্রোন হামলা, জখম দুই ক্যাডার

গুয়াহাটি, ৮ জানুয়ারি (হি.স.) : মায়ানমারে অসমের নিষিদ্ধ সশস্ত্র উগ্রপন্থী সংগঠন ‘ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম-স্বাধীন’ (আলফা-স্বা)-এর ক্যাম্পে ড্রোন হামলা সংগঠিত হয়েছে। ড্রোন হামলায় আলফা-স্বাধীনের দুই ক্যাডার আহত হয়েছে বলে প্রাপ্ত খবরে প্রকাশ।

ঘটনা রবিবার বিকালে তিন দফায় সংগঠিত হয়েছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, ভারতীয় সেনা মায়ানমারে ঢুকে ড্রোন হামলা করেছে। জানা গেছে, মায়ানমারের আলফা-স্বাধীনের ক্যাম্প ভারতে আন্তঃসীমান্ত অপারেশনের ঘাঁটি হিসেবে কাজ করে। সংগঠনে নতুন নিয়োগপ্রাপ্তদের আশ্রয় ও প্রশিক্ষণের ভিত্তি প্রদানকারী বেশ কয়েকটির মধ্যে এটি একটি বলে মনে করা হয়।

এদিকে, পরেশ বরুয়া নেতৃত্বাধীন আলফা (স্বাধীন)-এর দাবি, ড্রোন হামলা ভারতীয় সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হয়েছে। আজ এক প্রেস বিবৃতি জারি করে আলফা স্বাধীন জানিয়েছে, গতকাল প্রথম ড্রোন হামলা হয় বিকাল ৪:১০ মিনিটে, দ্বিতীয়টি বিকাল ৪:১২ মিনিটে এবং তৃতীয়টি বিকাল ৪:২০ মিনিটে। তৃতীয় হামলায় বিস্ফোরণ না ঘটলেও প্ৰথম দুটি হামলায় উগ্ৰপন্থী সংগঠনের দুই সদস্য সামান্য আহত হয়েছে, দাবি আলফা-স্বাধীনের।

প্ৰসঙ্গত, উত্তর-পূর্বাঞ্চল ও মায়ানমার ভিত্তিক অন্যান্য উগ্ৰপন্থী সংগঠনের সাথে যোগসূত্র এবং বহিঃরাষ্ট্ৰের সমর্থনে এই গোষ্ঠী বেঁচেবর্তে আছে।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top