News Flash

  • Home
  • খেলা
  • সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে জয় দিয়ে লীগ সূচনা এগিয়ে চলো সংঘের
Image

সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে জয় দিয়ে লীগ সূচনা এগিয়ে চলো সংঘের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি।। সদর অনুর্ধ ১৫ ক্রিকেটে এন এস আরসিসি দলকে হারিয়ে দিলো এগিয়ে চলো সংঘ। শনিবার নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে এগিয়ে চলো সংঘ ৭২ রানের ব্যবধানে হারিয়ে দেয় এন এস আরসিসি শিবিরকে। টস জিতে এগিয়ে চলো সংঘ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট হাতে দলের ব্যাটসম্যানরা ৩৮ ওভারে সাত উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১৫৫ রান। ব্যাটে এগিয়ে চলোর পক্ষে সন্দীপন বণিক সর্বাধিক ৩১ রান করে নট আউট থাকে। এছাড়া রাজদীপ সিনহা ২৮, ময়ুক চৌধুরী ২৭, অর্পণ ভট্টাচার্য ১৯, স্নেহাংশু রায় ২৩ রান করে। বলে এন এস আরসিসির পক্ষে উদিত্য দেব দুটো এবং একটি করে উইকেট নেয় অঙ্গত শীল ও অংশ ভটনাগররা। পাল্টা খেলতে নেমে এন এস আরসিসি দল ৩৩.১ ওভারে ১০ উইকেটের বিনিময়ে ৮৩ রানই স্কোরবোর্ডে সংগ্রহ করতে সক্ষম হয়। ব্যাটে এন এস আরসিসির পক্ষে সায়নতন পাল ১৩, অংশ ভটনাগর ১০, সায়নতন কর ১৬, রাজদীপ দাস ১৫ রানই করতে সক্ষম হয়। এছাড়া আর কেউই ভরসা যোগাতে পারেনি। বলে একা সন্দীপন বণিক ১৭ রান দিয়ে ৫টি উইকেট দখল করে। এছাড়া প্রত্যয় দাস চৌধুরী ২ টি এবং অভিনব তাঁতি ১ টি উইকেট দখল করে। সুবাদে অনায়াসেই ম্যাচ থেকে পয়েন্ট হাসিল করে নেয় এগিয়ে চলো সংঘ।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top