News Flash

  • Home
  • দিনের খবর
  • দক্ষিণবঙ্গে ফের বদলাবে আবহাওয়া, তিলোত্তমা থেকে উধাও হবে শীতের আমেজ
Image

দক্ষিণবঙ্গে ফের বদলাবে আবহাওয়া, তিলোত্তমা থেকে উধাও হবে শীতের আমেজ

কলকাতা, ৫ জানুয়ারি (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফের আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিমী হাওয়া বন্ধ হয়ে যাবে, পূবালী হাওয়ার প্রভাবে বৃদ্ধি পাবে তাপমাত্রা। অর্থাৎ ফের ঠান্ডা কমবে; পরিবর্তে বাড়তে পারে তাপমাত্রার পারদ। তবে, ১০ জানুয়ারির পর আবারও কমতে পারে তাপমাত্রা। শুক্রবার একধাক্কায় অনেকটাই বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১৬.১ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে আপাতত সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, মুর্শিদাবাদ পশ্চিমের এই সমস্ত জেলাগুলিতে ৬ তারিখ পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। মালদহ, দুই দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার উত্তরবঙ্গে এই সমস্ত জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে। ৬ তারিখের পর বদলাবে পরিস্থিতি।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top