News Flash

  • Home
  • দেশ
  • আদালতের নজরদারিতে এসএসকেএমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবি শুভেন্দুর
Image

আদালতের নজরদারিতে এসএসকেএমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবি শুভেন্দুর

পশ্চিম মেদিনীপুর, ৪ জানুয়ারি (হি.স.): আদালতের নজরদারিতে এসএসকেএম হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সঙ্গে অভিযুক্তদের আড়াল করার কাজে যুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার বলেও মন্তব্য করেন তিনি।

ওই হাসপাতালে প্রভাবশালীদের রাখা নিয়ে বৃহস্পতিবারই আদালতে গড়িয়েছে মামলা। হাসপাতালে ভর্তি থাকা ভিআইপিদের তালিকা চেয়ে পাঠিয়েছে কলকাতা হাইকোর্ট।

বৃহস্পতিবার গড়বেতায় ছোট আঙারিয়া গণহত্যার বর্ষপূর্তি উপলক্ষ্যে সমাবেশের আয়োজন করেছিল বিজেপি। সেখানেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এই দাবি করেন শুভেন্দু।
বিরোধী দলনেতা বলেন, “আদালতের তত্বাবধানে এসএসকেএমের সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা উচিত। আসার সময় দেখলাম, এসএসকেএমের বারান্দা থেকে জ্যোতিপ্রিয় কাকে যেন হাত নাড়ছে! হাসপাতালটাকে ফাইভস্টার হোটেল বানিয়ে ফেলেছে। কাকুর মতো অপরাধীদের আড়াল করার ক্ষেত্রে কিছু ডাক্তারও জড়িত। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।”
শুভেন্দুবাবুর দাবি, “সিপিএম ৩৪ বছর ক্ষমতায় থাকলেও এত ঔদ্ধত্য সিপিএমের মধ্যেও ছিল না। কাকুর কালকে রাতে ধোঁয়া বেরিয়ে গেছে। এবার সব খেলা শেষ!”
মহুয়া মৈত্রকে বাংলো ছাড়ার নির্দেশ দিয়েছে আদালত। এই প্রসঙ্গে শুভেন্দুর কটাক্ষ, “১ বছর আগে উনি মা কালীকে নিয়ে বলেছিলেন যে মা কালী নাকি মদ খায়, সিগারেট খায়! ১ বছরের মধ্যে মা কালী ওকে ধ্বংস করে দিল। সবই মা কালীর খেলা।”

Releated Posts

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top