News Flash

  • Home
  • দেশ
  • শিলিগুড়িতে আগুনে পুড়ে মৃত্যু বৃদ্ধার
Image

শিলিগুড়িতে আগুনে পুড়ে মৃত্যু বৃদ্ধার

শিলিগুড়ি, ৪ জানুয়ারি (হি.স.) : বাড়িতে আগুন লেগে এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের অরবিন্দপল্লী এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধার নাম লক্ষ্মী রানী চক্রবর্তী (৮৪)। বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন। বৃহস্পতিবার সকালে আচমকাই তার বাড়িতে আগুন লাগে। সেই আগুনে দগ্ধ হয়ে মারা যান ওই বৃদ্ধ। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি

গজলডোবার ঝুলন্ত সেতুতে ডাম্পারে আগুন
শিলিগুড়ি, ৪ জানুয়ারি (হি.স.) : শিলিগুড়ির গজলডোবায় ঝুলন্ত সেতুর উপর একটি ডাম্পারে আগুন লাগে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে।

ডাম্পারে আগুন লাগতেই সেটি ছেড়ে পালিয়ে যায় চালক। সেতুর ওপর এভাবে একটি ডাম্পার জ্বলতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভোরের আলো থানার পুলিশ। খবর দেওয়া হয় ফুলবাড়ি দমকল কেন্দ্রে। পুলিশ ও স্থানীয় লোকজনদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top