News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় মহিলা ক্রিকেট : বারবাটিতে মিজোরামকে হারিয়ে সূচনা ত্রিপুরার
Image

জাতীয় মহিলা ক্রিকেট : বারবাটিতে মিজোরামকে হারিয়ে সূচনা ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি।। দুর্দান্ত জয় দিয়ে দারুন সূচনা ত্রিপুরার। সিনিয়র মহিলা এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টে প্রথম ম্যাচে ত্রিপুরা আজ বৃহস্পতিবার ১৭১ রানের বিশাল ব্যবধানে মিজোরামকে পরাজিত করে দারুণভাবে লীগ সূচনা করেছে। ‌ ভুবনেশ্বরের বারবাটি স্টেডিয়ামে সকালে ম্যাচ শুরুতে টস জিতে ত্রিপুরা দল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে ঋজু সাহার ৯০ রান এবং মৌটুসী দে-র ৫৭ রান বেশ উল্লেখযোগ্য। এছাড়া শিউলি চক্রবর্তীর অপরাজিত ২৮ রান এবং মৌচৈতি দেবনাথ এর ২৫ রানও উল্লেখ করার মতো। জবাবে ব্যাট করতে নামলে মিজোরামের ইনিংস ৬৬ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে এমন কেউ বড় রান সংগ্রহ করতে পারেনি। রাজ্য দলে রেশমা নায়েক ১১ রানে চারটি এবং প্রিয়াঙ্কা আচার্য ১৪ রানে তিনটি উইকেট তুলে নেয়। তাছাড়া সুরভী রায়, হেনা হটচান্দিনী একটি করে উইকেট পেয়েছে। আজ প্রথম দিনে গ্রুপের অপর খেলায় কর্ণাটক ৮৯ রানের ব্যবধানে বিদর্ভকে, ঝাড়খন্ড ৫৭ রানের ব্যবধানে বিহারকে এবং গুজরাট চার উইকেট এর ব্যবধানে পন্ডিচেরি কে পরাজিত করেছে। ‌ত্রিপু্রা দলের পরবর্তী ম্যাচ ৬ জানুয়ারি বিহারের বিরুদ্ধে।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top