News Flash

  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রীর চিঠি পেয়ে অত্যন্ত খুশি অযোধ্যার মীরা, জানালেন আমি ভীষণ আনন্দিত
Image

প্রধানমন্ত্রীর চিঠি পেয়ে অত্যন্ত খুশি অযোধ্যার মীরা, জানালেন আমি ভীষণ আনন্দিত

নয়াদিল্লি ও অযোধ্যা, ৪ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উজ্জ্বলা যোজনা প্রকল্পের ১০ কোটি-তম সুবিধা প্রাপক মীরা মাঝিকে একটি চিঠি লিখেছেন। অযোধ্যায় একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের পর সম্প্রতি মীরা মাঝির বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে চা পান করেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী পরিবারটির জন্য বেশ কিছু উপহারও পাঠিয়েছেন। এতে রয়েছে টি-সেট, রঙ পেন্সিল-সহ আঁকার খাতা। তিনি পরিবারটিকে ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী মোদীর চিঠি পেয়ে খুশি ব্যক্ত করেছেন অযোধ্যার মীরা। বৃহস্পতিবার তিনি বলেছেন, “আমি ভীষণ আনন্দিত বোধ করছি। তিনি (প্রধানমন্ত্রী মোদী) আমার সন্তানদের জন্য কিছু উপহার-সহ নববর্ষের শুভেচ্ছা পাঠিয়েছেন। তিনি শুধু আমাকেই নয়, গোটা মাঝি নগরকে একটি চিঠি পাঠিয়েছেন।”

Releated Posts

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026

এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য, ‘জনতার রাষ্ট্রপতি’ আজও অনুপ্রেরণা: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে সোমবার তাঁকে শ্রদ্ধা…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top