News Flash

  • Home
  • খেলা
  • জয় দিয়ে নতুন বছর শুরু লিভারপুলের
Image

জয় দিয়ে নতুন বছর শুরু লিভারপুলের

লিভারপুল, ২ জানুয়ারি (হি.স.): বছরের প্রথম প্রিমিয়ার লিগের এই ম্যাচে ছয় গোলের সবকটিই হয়েছে দ্বিতীয়ার্ধে। আক্রমণের ঝড় তুলেছিল মোহামেদ সালাহর দল। তবে উড়ে যায়নি নিউক্যাসল ইউনাইটেড। গোল আর পাল্টা গোলে জমে উঠছিল লড়াই। শেষটায় অবশ্য বড় ব্যবধানেই জিতল লিভারপুল। অ্যানফিল্ডে সোমবার বছরের প্রথম রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-২ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল। দারুণ এই জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত হয়েছে তাদের।

মাচে ছয় গোলের সবকটিই হয়েছে দ্বিতীয়ার্ধে। বিরতির পর খেলা শুরু হতেই দলকে এগিয়ে নেন সালাহ। দলের শেষ গোলটিও করেন তিনি। মাঝে কোডি হাকপোর গোলে করেন অ্যাসিস্ট। লিভারপুলের আরেক গোলদাতা কার্টিস জোন্স। নিউক্যাসলের দুই গোলদাতা আলেক্সান্দার ইসাক ও সভেন বোটমান। ২০ ম্যাচে ১৩ জয় ও ৬ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ৪৫। আর সমান ম্যাচে ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে অ্যাস্টন ভিলা। আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির পয়েন্ট সমান ৪০; তবে গোল ব্যবধানে এগিয়ে তিন নম্বরে ম্যানচেস্টার সিটি। পেপ গুয়ার্দিওলার একটি ম্যাচ কম খেলেছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top