News Flash

Image

দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন খণ্ডে বিকশিত ভারত সংকল্প যাত্রা কার্যসূচি

করিমগঞ্জ (অসম), ২ জানুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন খণ্ডের ৯টি পঞ্চায়েতে ৩ থেকে ৮ জানুয়ারি বিকশিত ভারত সংকল্প যাত্রার কার্যসূচি অনুষ্ঠিত হবে। এতে ৩ পঞ্চায়েতে, বুধবার সকাল সাড়ে নয়টায় সিঙ্গারিয়া পঞ্চায়েতের সিঙ্গারিয়া বাজারের পাশে এবং বেলা দেড়টায় ফতেপুর পঞ্চায়েত অফিসের পাশে উত্তর খাগাইলে বিকশিত ভারত সংকল্প যাত্রার কার্যসূচী অনুষ্ঠিত হবে।

পাশাপাশি, ৪ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় জনকল্যাণ পঞ্চায়েতে মির্জানগর গ্রামে জনকল্যাণ বাজারের পাশে এবং বেলা দেড়টায় কালিগঞ্জ পঞ্চায়েতে রতনপুর গ্রামের ভৈরব বাড়ির পাশে কার্যসূচি চলবে।
অনুরূপভাবে ৫ জানুয়ারি, শুক্রবার পীরেরচক পঞ্চায়েতে তেলিখালপারের পল্লিশ্রী এমই স্কুলের পাশে এবং বেলা দেড়টায় বাগবাড়ি পঞ্চায়েতে পায়োনিওর কলেজ ক্যাম্পাসে বিকশিত ভারত সংকল্প যাত্রার কার্যসূচি অনুষ্ঠিত হবে।
এদিকে ৬ জানুয়ারি, শনিবার সকাল সাড়ে নটায় শ্রীমন্ত কালিশাইল পঞ্চায়েতে কুরিয়া মাঠে এবং মনসাঙ্গন পঞ্চায়েতে বেলা দেড়টায় রাউতগ্রামে বেসিক ট্রেনিং সেন্টারের পাশে ও ৮ জানুয়ারি, সোমবার সকাল সাড়ে নটায় সুভাস নগর পঞ্চায়েতে চন্দ্রপুর পাবলিক এম ই স্কুলের সামনে বিকশিত ভারত সংকল্প যাত্রার কার্যসূচি চলবে বলে দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন খণ্ডের বিডিও জানিয়েছেন ।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top