News Flash

Image

ঠাকুরছড়া এলাকায় বাইক দুর্ঘটনায় নিহত দুই

সাব্রম, ১ জানুয়ারি: বাইক দুর্ঘটনায় নিহত হয়েছে দুইজন। গতকাল রাতে ঠাকুরছড়া এলাকার স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে বাইখোড়া থানা ও জোলাইবাড়ী ফাঁড়ী থানাকে খবর পাঠিয়েছে। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছেন।

ঘটনার বিবরনে জানা গিয়েছে,গতকাল রাত আনুমানিক ৯ ঘটিকায় বাইখোড়া থানায় খবর গিয়েছে ঠাকুরছড়া এলাকায় একটি বাইক দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে বাইখোড়া থানা ও জোলাইবাড়ী ফাঁড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্থ দুই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছে। সেখানের কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত বলে ঘোষনা করেন।

আরও জানা গিয়েছে, দুর্ঘটনায় নিহত দুইযুবক সাব্রুম মহকুমার অন্তর্গত মনু থানার অধীনে থাকা কালাডেপা এলাকার বাসিন্দা। তাদের রমেশ ত্রিপুরা ( ১৮ ) ও বিমল ত্রিপুরা ( ৩০ )। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

শৃঙ্খলা শুধুই সিপিএমে রয়েছে, কংগ্রেস ও বিজেপিতে তার লেশমাত্র নেই : প্রদ্যোত

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বর্তমান সময়ে বহু রাজনৈতিক নেতা আদর্শ বা নীতির চেয়ে ক্ষমতার কাছাকাছি থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top