News Flash

Image

খেল মহারণ : হাইলাকান্দিতে জেলা পর্যায়ের ইভেন্ট ৪ জানুয়ারি থেকে

হাইলাকান্দি (অসম) ১ জানুয়ারি (হি.স.) : হাইলাকান্দি জেলায় খেল মহারণ ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের ইভেন্ট গুলি আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হবে। হাইলাকান্দি শহরের নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়াম অর্থাৎ ডিএসএ গ্রাউন্ডে এই প্রতিযোগিতা চলবে ৬ জনুয়ারি পর্যন্ত। উল্লেখ্য গত ২৮ ডিসেম্বর থেকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে তা আয়োজন করা সম্ভব হয়নি। জেলা প্রশাসন থেকে প্রচারিত এক আবেদনে এই প্রতিযোগিতায় যোগদানকারী সব প্রতিযোগীকে তাদের নির্দিষ্ট ইভেন্টে অংশ নিতে বলা হয়েছে। এদিকে তিন দিনব্যাপী জেলা পর্যায়ের এই প্রতিযোগিতাটি সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের জন্য জেলা আয়ুক্ত মোট ছয়টি কমিটি গঠন করে বিভিন্ন বিভাগীয় আধিকারিকদেরকে তাদের দায়িত্ব বন্টন করে দিয়েছেন।

Releated Posts

‘বিকশিত ভারত’ গঠনে এনআইটিগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-র মতো উচ্চশিক্ষা…

ByByNews Desk Aug 4, 2026

অসম-সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): আগামী পাঁচ দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও ভারী…

ByByNews Desk Aug 4, 2026

অসমে বন্যা: ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা, মৃত বেড়ে ৮৭; ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষের বেশি মানুষ

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): অসমের বন্যাকবলিত পরিবারগুলির ক্ষয়ক্ষতির মূল্যায়নে আগামী ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত পড়ুয়াদের পাশে হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতি সমর্থন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top