News Flash

Image

কল্পতরু উৎসবে ভক্তদের ঢল করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে

করিমগঞ্জ (অসম), ১ জানুয়ারি (হি.স.) : কল্পতরু উৎসবে ভক্তদের ঢল নেমেছে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে । ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে সোমবার নতুন বছরের প্ৰথমদিন কল্পতরু উৎসব উদযাপন করা হয়। করিমগঞ্জে এদিন সকাল থেকেই পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমান ।

মঙ্গলারতি, বৈদিক মন্ত্রপাঠ, ভজন উপাসনা, নানা আয়োজন ছিল শ্রীরামকৃষ্ণের কল্পতরু উৎসবে। এছাড়া বিশেষ পুজো, হোমও হয়েছে। ধর্মসভা, ভজন অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ।

করিমগঞ্জ রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী প্রভাসানন্দজি মহারাজ বলেন, আজকের দিনটি সান্ন্যাসী ও ভক্তবৃন্দের কাছে বিশেষ দিন। এই দিন শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কাশিপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top