News Flash

  • Home
  • দেশ
  • দুদিনের সফরে কলকাতায় পৌঁছেছেন ডাঃ মোহন ভাগবত

দুদিনের সফরে কলকাতায় পৌঁছেছেন ডাঃ মোহন ভাগবত

কলকাতা, ৩০ ডিসেম্বর (হি.স.) : দুদিনের সফরে শনিবার দুপুরে কলকাতায় পৌঁছেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর সরসঙ্ঘচালক ডাঃ মোহন ভাগবত। তিনি এখানে এক পুরানো স্বয়ংসেবকের বাড়িতে থাকবেন। এ সময় তিনি রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও দেখা করবেন।

সঙ্ঘের এক বরিষ্ঠ কার্যকর্তা জানিয়েছেন, দুদিনের সফরে ডাঃ ভাগবত সাংগঠনিক বৈঠক করবেন। ভাগবত যেখানে অবস্থান করছেন সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

এই সফরে তিনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) সভাপতি কল্যাণ চৌবে, অভিনেতা ভিক্টর ব্যানার্জি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) এর প্রাক্তন যুগ্ম পরিচালক উপেন বিশ্বাস সহ রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও দেখা করবেন।

উল্লেখ্য, চৌবে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী ছিলেন কিন্তু তাকে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল। ভিক্টর ব্যানার্জি একজন বিখ্যাত অভিনেতা এবং ২০২২ সালে পদ্মভূষণে ভূষিত হন। সিবিআই থেকে অবসর নেওয়ার পরে, উপেন বিশ্বাস তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত অনগ্রসর শ্রেণীর কল্যাণ দফতরের মন্ত্রী ছিলেন। ২০২১ সালে তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন।

Releated Posts

যন্তর মন্তরের বিক্ষোভে আপ নেতা সৌরভ ভরদ্বাজসহ একাধিক কর্মীকে আটক দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর সময় আম আদমি পার্টির (আপ) দিল্লি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গান্ধী জয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, ‘বাপুর চিরন্তন বার্তা উন্নত সমাজ গঠনে পথ দেখাবে’

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার জাতির জনককে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সত্য, অহিংসা,…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

দেশের জ্বালানি ব্যবস্থায় প্রাকৃতিক গ্যাসের অংশ বাড়াতে ন্যাশনাল পিএনজি ড্রাইভ ৩.০ চালু

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দেশের প্রাথমিক জ্বালানি মিশ্রণে প্রাকৃতিক গ্যাসের অংশ বাড়ানোর লক্ষ্যে বৃহস্পতিবার ন্যাশনাল পিএনজি ড্রাইভ ৩.০…

ByByNews Desk Oct 1, 2026

ইথিওপিয়ায় অপহৃত গুজরাটের তিন বাসিন্দা দেশে ফিরলেন

মেহসানা, ১ অক্টোবর (আইএএনএস): অবৈধ অভিবাসনপথে আমেরিকা যাওয়ার চেষ্টা করার সময় ইথিওপিয়ায় নিখোঁজ হওয়া গুজরাটের তিন বাসিন্দা দেশে…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top