News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজয়কান্তের মতো ভালো মানুষ আমরা কখনই পাব না, ডিএমডিকে প্রধানের প্রয়াণে ব্যথিত রজনীকান্ত
Image

বিজয়কান্তের মতো ভালো মানুষ আমরা কখনই পাব না, ডিএমডিকে প্রধানের প্রয়াণে ব্যথিত রজনীকান্ত

চেন্নাই, ২৯ ডিসেম্বর (হি.স.): ডিএমডিকে প্রধান তথা প্রখ্যাত অভিনেতা বিজয়কান্তের অকাল-প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন তামিল অভিনেতা রজনীকান্ত। শোকপ্রকাশ করে রজনীকান্ত বলেছেন, বিজয়কান্তের মতো ভালো মানুষ আমরা কখনই পাব না। করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি ছিলেন বিজয়কান্ত, বৃহস্পতিবার জীবনাবসান হয়েছে তাঁর। বিজয়কান্তের প্রয়াণে শোকব্যক্ত করে রজনীকান্ত বলেছেন, “বিজয়কান্তের মতো ভালো মানুষ আমরা কখনই পাব না। রাজনীতি ও চলচ্চিত্রে তাঁর মতো কেউ নেই। এই ক্ষতি অপূরণীয়।” শুক্রবার সকালে চেন্নাই বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন রজনীকান্ত।

রজনীকান্ত আরও বলেছেন, “নিজের প্রিয় বন্ধুকে হারানো দুর্ভাগ্যজনক, এটা বেদনাদায়ক। আমরা সবাই ভাবছিলাম, তিনি স্বাস্থ্য সমস্যা থেকে সেরে উঠবেন। কিন্তু আমরা যখন সাম্প্রতিক ডিএমডিকে মিটিংয়ে বিজয়কান্তকে দেখলাম, আমি কিছুটা আশা হারিয়েছি। তিনি মানুষের জন্য অনেক ভালো কিছু করতে পারতেন।”

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top