News Flash

  • Home
  • প্রধান খবর
  • উদ্বোধনী অনুষ্ঠানে যারা যোগ দিতে চাইছেন না, তারা কখনই চায়নি রাম মন্দির তৈরি হোক : পুষ্কর সিং ধামি
Image

উদ্বোধনী অনুষ্ঠানে যারা যোগ দিতে চাইছেন না, তারা কখনই চায়নি রাম মন্দির তৈরি হোক : পুষ্কর সিং ধামি

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যারা আসতে চাইছেন না, অথবা যারা বলছেন আমন্ত্রণ পেলে ভেবে দেখব, তাঁদের তীব্র সমালোচনা করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। শুক্রবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুষ্কর সিং ধামি বলেছেন, “সবাই রাম মন্দিরের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন এবং প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে তা সম্ভব হয়েছে। সারা বিশ্বের মানুষ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারবে, উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যারা অস্বীকার করছেন, তাঁরা কখনই চায়নি রাম মন্দির নির্মাণ হোক।”

প্রসঙ্গত, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীকে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু তাঁরা এখনও নিজেদের সিদ্ধান্তের কথা জানাননি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উদ্বোধনী অনুষ্ঠানে নাও যেতে পারেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন, আমন্ত্রণ পেলে ভেবে দেখব। বিরোধীদের এই সমস্ত মন্তব্যের সমালোচনা করেছেন ধামি। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী আরও বলেছেন, “কংগ্রেস, বিশেষ করে কপিল সিব্বল রাম মন্দিরের উন্নয়নের পথে বাধা দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে, তাঁদের কাছ থেকে কিছু আশা করা বৃথা।”

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top