News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৩০ তারিখ রাঁচি-বারাণসী বন্দে ভারত ট্রেনের উদ্বোধনে প্রধানমন্ত্রী
Image

৩০ তারিখ রাঁচি-বারাণসী বন্দে ভারত ট্রেনের উদ্বোধনে প্রধানমন্ত্রী

রাঁচি, ২৯ ডিসেম্বর (হি.স.) : আগামীকাল ৩০ ডিসেম্বর রাঁচি-বারাণসী বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানুয়ারিতে ট্রেন চলাচল শুরু করবে রেল মন্ত্রণালয়। ইতিমধ্যে রেলওয়ে ট্রেনের সময় সূচি প্রকাশ করেছে।

সেই সূচি অনুযায়ী জানা গিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে বেনারস থেকে রাঁচি যেতে মাত্র ৬ ঘন্টা ২০ মিনিট সময় লাগবে। এরজন্য জোরকদমে প্রস্তুতি শুরু করেছে দক্ষিণ পূর্ব রেল। লোহারদাগা টোরি হয়ে এই ট্রেন চলবে। এই ট্রেনটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে রাঁচি থেকে মোট তিনটি বন্দে ভারত ট্রেন চলবে। বর্তমানে একটি ট্রেন রাঁচি থেকে পাটনা এবং অন্যটি রাঁচি থেকে হাওড়ার মধ্যে চলছে। এছাড়াও পাটনা থেকে হাওড়া এবং হাওড়া থেকে পুরী পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসও ঝাড়খণ্ডের মধ্য দিয়ে চলছে।
বর্তমানে চারটি ট্রেন রাঁচি এবং বেনারসের মধ্যে বিভিন্ন রুটে চলাচল করছে। এই ট্রেনগুলিতে সময় লাগে ১১ ঘন্টা, কিন্তু বন্দে ভারত ট্রেনটি ৬ ঘন্টা ২০ মিনিটেই গন্তব্যে পৌঁছে দেবে। বেনারস-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস সকাল ৫.৫০-এ বেনারস থেকে ছাড়বে, যা রাঁচিতে পৌঁছাবে ১২.১০-এ। এরপরে, ওই ট্রেন ১.৩০টায় রাঁচি থেকে ছাড়বে, বেনারসে পৌঁছোবে সন্ধ্যে ৭টা ৫০ মিনিট নাগাদ।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top