News Flash

  • Home
  • প্রধান খবর
  • দরিদ্রদের ক্ষমতায়ন করেছেন মোদীজি, দেশের উন্নতির পথ প্রশস্ত করেছেন : গিরিরাজ সিং
Image

দরিদ্রদের ক্ষমতায়ন করেছেন মোদীজি, দেশের উন্নতির পথ প্রশস্ত করেছেন : গিরিরাজ সিং

বেগুসরাই, ২৯ ডিসেম্বর (হি.স.): প্রত্যন্ত পঞ্চায়েত এলাকার মানুষের কাছে কেন্দ্রীয় প্রকল্পগুলির সফল বাস্তবায়ন কেন্দ্রীয় সরকারের স্পষ্ট নীতি ও উদ্দেশ্যের প্রতিফলন। বললেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তাঁর কথায়, সুবিধাভোগীর ক্রমবর্ধমান সংখ্যা দেশের অগ্রগতির পথ প্রশস্ত করছে। তিনি বলেছেন, দরিদ্রদের ক্ষমতায়ন করেছেন মোদীজি, দেশের উন্নতির পথ প্রশস্ত করেছেন।

শুক্রবার বিহারের বেগুসরাইয়ে গিরিরাজ সিং বলেছেন, বিকশিত ভারত সংকল্প যাত্রা মোদীর গ্যারান্টির গাড়ি। মোদীর গ্যারান্টি হল সাড়ে ১৩ কোটি দরিদ্র মানুষকে দারিদ্র্য সীমার উপরে তোলা। ২০১৪ সাল পর্যন্ত ২৯ বছরে ৩.২৫ কোটি ইন্দিরা আবাস দেওয়া হয়েছিল। নরেন্দ্র মোদী ৯ বছরে চার কোটি প্রধানমন্ত্রী আবাস প্রদান করেছেন।

কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, এটা সেই ভারত, যে দেশে মোদী সরকারের গ্যারান্টিযুক্ত পরিকল্পনা নিশ্চিত করা হচ্ছে। এখন জীবিকা দিদি সবুজ সারের মাধ্যমে খাঁটি শস্য উৎপাদন করছেন এবং উচ্চ ফলনও পাচ্ছেন। রাসায়নিক সারের অপকারিতা আমরা সবাই জানি। লক্ষ্য হল, অচিরেই রাসায়নিক সারের ব্যবহার অর্ধেকে নেমে আসবে এবং সেই জায়গায় সবুজ সার ব্যবহার করা হবে।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top