News Flash

  • Home
  • প্রধান খবর
  • অযোধ্যায় আবারও স্বচ্ছতা অভিযানে অংশ নিলেন কেশব মৌর্য, বললেন আমরা ‘রাম সেবক’
Image

অযোধ্যায় আবারও স্বচ্ছতা অভিযানে অংশ নিলেন কেশব মৌর্য, বললেন আমরা ‘রাম সেবক’

অযোধ্যা, ২৯ ডিসেম্বর (হি.স.): রামনগরী অযোধ্যায় বৃহস্পতিবারের পর শুক্রবারও স্বচ্ছতা অভিযানে অংশ নিলেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। শুক্রবার সকালে অযোধ্যায় স্বচ্ছতা অভিযানে অংশ নেন কেশব প্রসাদ মৌর্য, ঝাড়ু হাতে নিয়ে আবর্জনা পরিষ্কার করেন তিনি। বলেন, আমরা সবাই ‘রাম সেবক’। প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরে রাম লালার ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠান, তার আগে অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠছে রামনগরী অযোধ্যা।

বৃহস্পতিবারের পর শুক্রবার সকালেও স্বচ্ছতা অভিযানে অংশ নেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তিনি বলেছেন, “জাহান জনমে প্রভু শ্রী রাম, স্বচ্ছ সুন্দর রাহে অযোধ্যা ধাম। অযোধ্যার জনগণ, বিজেপি কর্মীরা, মেয়র এবং অন্যান্য আধিকারিকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শহরে আসার প্রেক্ষিতে অযোধ্যাকে পরিষ্কার রাখার প্রতিজ্ঞা নিয়েছেন…আমরা ‘রাম সেবক’।”

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top