News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চোর সন্দেহে এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ
Image

চোর সন্দেহে এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ২৮ ডিসেম্বর : রাজ্যে আইন হাতে তুলে নেওয়ার ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে। এ ধরনের আরো একটি ঘটনা ঘটেছে মেলাঘর মোটরস্ট্যান্ড এলাকায়। চোর সন্দেহে এক জনজাতি যুবককে বিদ্যুৎ-এর খুঁটির সাথে বেঁধে মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন দোকান মালিক। ঘটনা মেলাঘরের মোটর স্ট্যান্ড  সংলগ্ন এলাকায়।

জানা যায় কয়েকদিন পূর্বে মেলাঘর মোটর স্ট্যান্ড এলাকার এক মিষ্টির দোকানে কাজ করে আসে সোনামুড়ার মোহনভোগ ব্লক এলাকার চন্দুল এডিসি ভিলেজের জনজাতি যুবক সূর্যধন  নোয়াতিয়া। তাকে বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ-এর খুঁটির সাথে
বেঁধে মারধর করতে থাকে মিষ্টির দোকানের মালিক সুভাষ দাস।

দোকান মালিকের অভিযোগ তিনি কিছু সময়ের জন্য দোকানে  না থাকার সুযোগে তার ছেলের মোবাইল চুরি করে পালিয়ে গিয়েছিল সূর্যধন  নোয়াতিয়া। যদিও সূর্যধনের দাবি সে এলাকারই অপর একজনের কাছ থেকে কিছু টাকা ঋন এনেছিল। ঋনের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে না পারায় ঐ ব্যক্তি তার হাত থেকে দোকান মালিকের ছেলের মোবাইলটি জোরপূর্বক নিয়ে গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে আসল রহস্য উদঘাটনের দাবী উঠেছে।

Releated Posts

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top