News Flash

  • Home
  • খেলা
  • সদর অনূর্ধ্ব ১৩ ছোটদের ক্রিকেটে দুই মাঠে ২টি ভাইটাল ম্যাচ আজ
Image

সদর অনূর্ধ্ব ১৩ ছোটদের ক্রিকেটে দুই মাঠে ২টি ভাইটাল ম্যাচ আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর।।  আগামীকাল দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সুপার ফোর এর দ্বিতীয় রাউন্ডের খেলায় এডি নগর প্লে সেন্টার লড়বে এন এস আর সি সি-র বিরুদ্ধে। খেলা হবে নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে। অপর ম্যাচে প্রগতি প্লে সেন্টার ও চাম্পামুরা প্লে সেন্টার পরস্পরের মুখোমুখি হবে। এই খেলাটি হবে ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে। দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের একটিতে খেতাবের প্রত্যাশা জিইয়ে রাখার লড়াই। অপরটিতে খেতাবের আরও কাছাকাছি পৌঁছার লড়াই। এডি নগর প্লে সেন্টার ও এনএসআরসিসি প্রথম রাউন্ডের খেলায় হেরে এক ধাপ পিছিয়ে রয়েছে। আগামীকালের ম্যাচে দু-দলই জয় পেতে মরিয়া। বিশেষ করে খেতাবের দৌড়ে নিজেদের অস্তিত্ব জিইয়ে রাখার প্রশ্নে। অপর ম্যাচের দুই দল যেমন প্রগতি প্রে সেন্টার প্রথম রাউন্ডের খেলায় এডি নগর প্লে সেন্টারকে নয় উইকেটের ব্যবধানে হারিয়েছে। এদিকে চাম্পামুরা প্লে সেন্টার প্রথম খেলায় ৭০ রানের ব্যবধানে এনএসআরসিসি-কে পরাজিত করে খেতাবের লক্ষ্যে নিজেদের অবস্থান একধাপ এগিয়ে রেখেছে। আগামীকালের ম্যাচে প্রগতি প্লে সেন্টার ও চাম্পামুরা প্লে সেন্টারের মধ্যে যে দল জয়ী হবে নিঃসন্দেহে খেতাবের আরও কাছাকাছি পৌঁছে যাবে। চাম্পামুড়ার পক্ষে রাহুল তামাং, রণদীপ দাশ, অয়ন দেবনাথ; তেমনি প্রগতির পক্ষে শ্রেষ্ঠাংশু দেব, যশ দেববর্মা, রাহুল মিয়া, দেবপ্রিয় দে, ঋদ্ধিমান কর-এর প্রতি সকলের নজর থাকবে। এদিকে এনএসআরসিসি-র পক্ষে তনুজিৎ সাহা, সিদ্ধার্থ দে, আন্স ভাটনগর এবং এডি নগরের পক্ষে দিব্যজ্যোতি  ধর-দের দিকে আগামীকাল সবার নজর থাকবে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top