News Flash

  • Home
  • খেলা
  • আজকের দিনে ৭০০ উইকেট ছোঁয়ার রেকর্ড গড়েছিলেন এই কিংবদন্তি
Image

আজকের দিনে ৭০০ উইকেট ছোঁয়ার রেকর্ড গড়েছিলেন এই কিংবদন্তি

সিডনি, ২৬ ডিসেম্বর (হি.স.): বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা বোলার শেন কেইথ ওয়ার্ন। মাত্র ৫২ বছর বয়সে তিনি চলে গেছেন। ১৯৯২-এ প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলেন ওয়ার্ন। তারপর সারা বিশ্ব দেখেছে তাঁর ঘূর্ণি বোলিংয়ের শিল্প। কেরিয়ারে গড়ে গেছেন একের পর এক রেকর্ড। শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরনের পর দ্বিতীয় বোলার হিসেবে টেস্ট ও একদিনের ম্যাচ মিলিয়ে এক হাজার উইকেট সংগ্রহের কৃতিত্ব রয়েছে তাঁর। মুরলীধরন রেকর্ড ভাঙার আগে টেস্ট ক্রিকেট সর্বাধিক উইকেট সংগ্রহের রেকর্ড ছিল ওয়ার্নেরই। টেস্টে তাঁর সংগ্রহ ৭০৮ উইকেট।

আজকে ওয়ার্নের ক্যারিয়ারের সেই দিন,যে দিনে তিনি ৭০০ উইকেটের মাইক ফলক ছুঁয়েছিলেন।কিভাবে, তা একবার দেখে নেওয়া যাক। শেন ওয়ার্নের ক্যারিয়ারে প্রথম টেস্ট ভারতের বিরুদ্ধে। টেস্ট কেরিয়ারে তিনি উইকেট নেয়া শুরু করেছিলেন রবি শাস্ত্রীকে আউট করে। এরপর কেরিয়ারে ২৩ তম টেস্টে শততম উইকেট সংগ্রহ করেন দক্ষিণ আফ্রিকার ব্রায়ান ম্যাকমিলানকে আউট করে। শেন ওয়ার্ন দুশোতম টেস্ট উইকেট পেয়েছিলেন কেরিয়ারের ৪২ তম টেস্টে শ্রীলঙ্কার হাসন তিলকরত্নেকে আউট করে। কেরিয়ারের ৬৩ তম টেস্টে এসেছিল ওয়ার্নের ৩০০ তম উইকেট দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিসকে আউট করে। ৯২ তম টেস্টে ওয়ার্ন ৪০০ তম টেস্ট উইকেট পেয়েছিলেন ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্টকে আউট করে। শেন ওয়ার্নের ৫০০ তম শিকার ছিলেন শ্রীলঙ্কার হাসন তিলকরত্নে। ১০৮ তম টেস্টে ৫০০ উইকেট সংগ্রহ করেছিলেন। ইংল্যান্ডের মার্কাস ট্রেসকোথিককে আউট করে টেস্ট কেরিয়ায় ৬০০ তম উইকেট পেয়েছিলেন ওয়ার্ন। ১২৬ তম টেস্টে ৬০০ উইকেট পেয়েছিলেন তিনি। আর তাঁর টেস্টে ৭০০ তম উইকেটের মাইল ফলক ছুঁয়েছিলেন অ্যান্ড্রু স্ট্রসকে আউট করে। কেরিয়ারের এটি ছিল তার ১৪৪ তম টেস্ট।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top