News Flash

  • Home
  • দেশ
  • দুর্নীতির তদন্ত এবং রেজিস্ট্রারের অপসারণের দাবিতে বিক্ষোভ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে
Image

দুর্নীতির তদন্ত এবং রেজিস্ট্রারের অপসারণের দাবিতে বিক্ষোভ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে

রায়গঞ্জ, ২৬ ডিসেম্বর (হি.স.) : পূর্বতন উপাচার্যের আমলে দুর্নীতির তদন্ত এবং রেজিস্ট্রারের অপসারণের দাবিতে বিক্ষোভ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর তরফে বিশ্ববিদ্যালয় ঘেরাও করা হয়। তার আগে এদিন রেল রোড থেকে মিছিল করে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে এসে জড়ো হন এবিভিপির সদস্যরা।

এদিন এবিভিপির সেন্ট্রাল কমিটির সদস্য শুভব্রত অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। এরপর তাঁরা বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেট দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। কিন্তু গেট বন্ধ থাকায় তাঁরা সেখানেই বিক্ষোভ দেখান। কোনওভাবেই ভেতরে ঢুকতে না পেরে ছাত্রনেতা শুভব্রত অধিকারী আগামী ২৮ ডিসেম্বর জেলাজুড়ে এক ঘণ্টার চাক্কা জ্যাম এবং ৫ জানুয়ারি জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধের ডাক দেন।

ছাত্রনেতার কথায়, ‘এই বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয়, যারা ন্যাকের বিচারে গ্রুপ ডি পেয়েছে। পূর্বতন উপাচার্য অনিল ভুঁইমালির আমলে বেআইনিভাবে পিএইচডি হয়েছে, কিন্তু তার তদন্ত এখনও হয়নি। আমরা একাধিকবার ডেপুটেশন দিয়েছি। ওঁনার আমলে যে সমস্ত পিএইচডি হয়েছে, সব বেআইনি। সব বাতিল করতে হবে। ফিনান্স অফিসার, প্রাক্তন এস্টেট অফিসার ও রেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযোগগুলি তদন্ত করতে হবে। অযোগ্য রেজিস্ট্রারকে অপসারণ করতে হবে। অনেকবার আরটিআই করেছি, কিন্তু জবাব পাইনি।’

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top