News Flash

  • Home
  • দিনের খবর
  • বিদ্যুতের খুঁটি বেঁকে গিয়ে বিপত্তি! আসানসোল-হাওড়া মেন লাইনে বিঘ্নিত ট্রেন চলাচল
Image

বিদ্যুতের খুঁটি বেঁকে গিয়ে বিপত্তি! আসানসোল-হাওড়া মেন লাইনে বিঘ্নিত ট্রেন চলাচল

আসানসোল, ২৬ ডিসেম্বর (হি.স.): ওভারহেড তার-সহ বিদ্যুতের খুঁটি বেঁকে যাওয়ায় আসানসোল-হাওড়া মেন লাইনে ট্রেন চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছে। মঙ্গলবার সকাল ৭.২০ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটেছে। রেল আধিকারিকদের অনুমান, ডাউন লাইন দিয়ে মালগাড়ি যাওয়ার সময় সেটির দরজা খোলা ছিল। আর সেই দরজার সঙ্গে সংঘর্ষের ফলেই বেঁকে গিয়েছে বিদ্যুতের খুঁটিটি। ৯টার পর খুঁটিটি মেরামত করার কাজ শুরু হলেও ডাউন মেন লাইনে ট্রেন চলাচল এখনও বন্ধ রয়েছে। পাশের লাইন দিয়ে ধীর গতিতে কয়েকটি ট্রেনকে হাওড়ার উদ্দেশে পাঠানো হচ্ছে।

মঙ্গলবার সকালে ডাউন লাইন ধরে এগোচ্ছিল বিকানের-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। ওভারহেড তারের লন্ডভন্ড দশা দেখে তড়িঘড়ি ব্রেক কষে ট্রেনটি থামিয়ে দেন ট্রেনের চালক। খবর পৌঁছয় রেল আধিকারিকদের কাছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) কৌশিক মিত্র জানান, আসানসোল পূর্ব কেবিনের কাছে ডাউন মেন লাইনে ওভারহেড তারের খুঁটি কোনও ভাবে বেঁকে গিয়েছিল। সকাল ৭টা ২০ নাগাদ ঘটনাটি ঘটে।

Releated Posts

দাতিয়া উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি, ৩০ জুলাই ভোট, ৩ আগস্ট গণনা

দাতিয়া, ২ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজ্ঞপ্তি বৃহস্পতিবার জারি করল ভারতের নির্বাচন কমিশন। এর ফলে…

ByByNews Desk Jul 2, 2026

ধানবাদে ৭০০ দাগি অপরাধীকে হাজির করিয়ে অপরাধ ছাড়ার শপথ করাল পুলিশ

ধানবাদ, ২ জুলাই (আইএএনএস): অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধমূলক অতীত থাকা ব্যক্তিদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে অভিনব উদ্যোগ নিল…

ByByNews Desk Jul 2, 2026

এখনই পেট্রল-ডিজেলের দাম কমানো সম্ভব নয়: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): এই মুহূর্তে পেট্রল ও ডিজেলের খুচরো দাম কমানোর কোনও যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 2, 2026

সংখ্যাগরিষ্ঠতার জোরেই তৃণমূলের নাম ও প্রতীক আমাদের প্রাপ্য: নির্বাচন কমিশনে দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের

কলকাতা, ২ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়কদের সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর নেতা, বহিষ্কৃত তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top