News Flash

  • Home
  • দেশ
  • সমুদ্রের গভীর থেকেও হামলাকারীদের খুঁজে বের করবে ভারত : রাজনাথ সিং
Image

সমুদ্রের গভীর থেকেও হামলাকারীদের খুঁজে বের করবে ভারত : রাজনাথ সিং

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি. স.) : সমুদ্রের গভীর থেকেও হামলাকারীদের খুঁজে বের করবে ভারত। ভারতীয় বাণিজ্যতরীতে ড্রোন হামলার ঘটনায় এমনই হুঙ্কার দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার জলে ভাসল নৌসেনার নতুন রণতরী আইএনএস ইম্ফল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী। আর সেখানেই তাঁর এমন হুঙ্কার শোনা গেল।

তাঁর কথায়, ”আরব সাগরে এমভি ক্যাম প্লুটো ও লোহিত সাগরে এমভির উপরে হওয়া ড্রোন হামলাকে সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। নৌসেনা নজরদারি বাড়িয়েছে। যারাই এই হামলা চালিয়েছে তাদের সমুদ্রগর্ভ থেকে হলেও খুঁজে বের করব আমরা। যারা এর পিছনে রয়েছে তাদের বিচার হবে।”
দিন দুই আগেই লোহিত সাগরে ভারতীয় বাণিজ্যতরীতে ড্রোন হামলা হয়েছে। আমেরিকার দাবি, অপরিশোধিত তেল পরবহণকারী ট্যাঙ্কার জাহাজটিতে ইরানের নির্দেশ হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথি । একই ভাবে আরব সাগরেও হামলা চালিয়েছেন তারা। আর সব হামলাই হয়েছে গুরুত্বপূর্ণ বাণিজ্যপথে।
ইজরায়েল-হামাস যুদ্ধের আবহে ভারতগামী জাহাজে হামলা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এবার এই হামলার বিষয়ে মুখ খুললেন রাজনাথ সিং। তাঁর এহেন মন্তব্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top