News Flash

  • Home
  • দিনের খবর
  • আলিপুরদুয়ারে বাড়ির কাছেই যুবককে কুপিয়ে খুন! উদ্ধার রক্তাক্ত দেহ
Image

আলিপুরদুয়ারে বাড়ির কাছেই যুবককে কুপিয়ে খুন! উদ্ধার রক্তাক্ত দেহ

অলিপুরদুয়ার, ২৬ ডিসেম্বর (হি.স.): গভীর রাতে এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ার-১ ব্লকের সাহেবপোঁতা এলাকায়। সোমবার গভীর রাতে বাড়ির কাছেই ওই যুবককে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মিন্টু চক্রবর্তী (২১)। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে পাঁচকোলগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দেহ ময়নাদতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। যুবকের পরিবারের অভিযোগ, চার থেকে পাঁচজন মিলে ওই যুবককে পরিকল্পিতভাবে খুন করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে সোনাপুর ফাঁড়ির পুলিশ।

Releated Posts

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top