News Flash

  • Home
  • দিনের খবর
  • রুরকিতে ইটভাটার দেওয়াল ভেঙে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু ৫ শ্রমিকের, ৩ জন গুরুতর আহত
Image

রুরকিতে ইটভাটার দেওয়াল ভেঙে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু ৫ শ্রমিকের, ৩ জন গুরুতর আহত

রুরকি, ২৬ ডিসেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের রুরকিতে মঙ্গলবার সকালে ঘটে গেল মর্মান্তিক এক দুর্ঘটনা। ম্যাঙ্গালোর কোতোয়ালির লাহাবলি গ্রামে আচমকাই ভেঙে পড়ে একটি ইটের ভাটার দেওয়াল। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৫ জন শ্রমিকের, গুরুতর আহত হয়েছেন ৩ জন। ৩ জনেরই অবস্থা আশঙ্কাজনক। এদিন সকাললে চিমনিতে ইট ভর্তি করতে গিয়ে দুর্ঘটনা ঘটে।

শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ দেওয়ালটি ভেঙে পড়ে। কেউ কিছু বুঝে ওঠার আগেই দেওয়ালের পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকরা ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যায়। জেসিবি দিয়ে ধ্বংসাবশেষ সরিয়ে সবাইকে উদ্ধার করা হয়। ৫ জনের মৃতদেহ উদ্ধার হয়, ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের নাম-মুকুল (২৮), সাবির (২০), অঙ্কিত (৪০), বাবুরাম (৫০), জগ্গি (২৪)। আহতদের নাম- রাজকুমার (২৫), লতিফ (২৫) ও মেহবুব।

Releated Posts

দাতিয়া উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি, ৩০ জুলাই ভোট, ৩ আগস্ট গণনা

দাতিয়া, ২ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজ্ঞপ্তি বৃহস্পতিবার জারি করল ভারতের নির্বাচন কমিশন। এর ফলে…

ByByNews Desk Jul 2, 2026

ধানবাদে ৭০০ দাগি অপরাধীকে হাজির করিয়ে অপরাধ ছাড়ার শপথ করাল পুলিশ

ধানবাদ, ২ জুলাই (আইএএনএস): অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধমূলক অতীত থাকা ব্যক্তিদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে অভিনব উদ্যোগ নিল…

ByByNews Desk Jul 2, 2026

এখনই পেট্রল-ডিজেলের দাম কমানো সম্ভব নয়: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): এই মুহূর্তে পেট্রল ও ডিজেলের খুচরো দাম কমানোর কোনও যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 2, 2026

সংখ্যাগরিষ্ঠতার জোরেই তৃণমূলের নাম ও প্রতীক আমাদের প্রাপ্য: নির্বাচন কমিশনে দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের

কলকাতা, ২ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়কদের সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর নেতা, বহিষ্কৃত তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top