News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঞ্চনপুরে ব্রীজের যন্ত্রাংশ চুরি কান্ডে গ্রেপ্তার ৩
Image

কাঞ্চনপুরে ব্রীজের যন্ত্রাংশ চুরি কান্ডে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৪ ডিসেম্বর : ব্রীজের যন্ত্রাংশ চুরি কান্ডে পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে  । কাঞ্চনপুর থেকে দশদা যাওয়ার রাস্তায় শুকনাছড়া বাজারের পাশে পাকা ব্রিজ তৈরি করার জন্য পুরানো ব্রিজ ভেঙ্গে সাময়িক সময়ের জন্য একটি ব্রিজ তৈরি করা হয়েছে। সেখান থেকে পুরনো ব্রীজের যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা।
 ব্রীজের ঠিকাদার জানতে পারেন যে, গত ২০ ডিসেম্বর টিআর ০৫ এস ১৮০৮  নম্বরের একটি বোলেরো গাড়ি করে ব্রীজের যন্ত্রাংশগুলো বিক্রি করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ২৩ ডিসেম্বর  পূত দপ্তরের এস,ডি,ও ক্ষিরোদ দেববর্মা কাঞ্চনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আই ও নরেন্দ্র রিয়াং সাব ইন্সপেক্টর তিন ব্যক্তিকে এই অভিযোগে গ্রেফতার করেছেন। এদের বিরুদ্ধে পুলিশ একটি মামলা নিয়েছে।  ধৃতরা বীরেন্দ্র নাথ(৩৯) ড্রাইভার ,উজ্জল  মাহিষ্য দাস(২০) এবং সরজিৎ দেবনাথ(৪২)। আজ কাঞ্চনপুর মহকুমা আদালতে ধৃতদের সোপর্দ করেছে পুলিশ। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top