News Flash

  • Home
  • দিনের খবর
  • উজ্জয়িনীর মন্দিরে পুজো দিলেন বিশ্বজিৎ রাণে, করোনা নিয়ে অভয় দিলেন গোয়ার স্বাস্থ্যমন্ত্রী
Image

উজ্জয়িনীর মন্দিরে পুজো দিলেন বিশ্বজিৎ রাণে, করোনা নিয়ে অভয় দিলেন গোয়ার স্বাস্থ্যমন্ত্রী

উজ্জয়িনী, ২২ ডিসেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের উজ্জয়িনীর শ্রী মহাকালেশ্বর মন্দিরে পূজার্চনা করেছেন গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রাণে। শুক্রবার সকালে যথোচিত ধর্মীয় মর্যাদায় উজ্জয়িনীর শ্রী মহাকালেশ্বর মন্দিরে পুজো দিয়েছেন বিশ্বজিৎ রাণে। নিজের এক্স হ্যান্ডেলেও তিনি জানান, শুক্রবার শ্রী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের ভস্ম আরতি-শ্রীঙ্গার দর্শন করেছেন।

পুজো দেওয়ার পর করোনা নিয়ে গোয়ার জনগণকে তিনি অভয় দিয়েছেন। প্রসঙ্গত, গোয়ায় করোনাভাইরাসের নতুন উপরূপে একজন আক্রান্ত হয়েছেন। এ বিষয়ে শুক্রবার গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রাণে বলেছেন, “কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার অবশ্যই সঠিক নির্দেশিকা অনুসরণ করে এই পরিস্থিতি মোকাবিলা করবে।”

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top